ঢাকা ০৩:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
উৎসবমুখর পরিবেশে ঢাকাস্থ ফুলবাড়ী সমিতির মিলনমেলা সম্পন্ন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ঢাকা-১৪ আসনকে আধুনিক ও আদর্শ নগরী গড়ার প্রত্যয় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন হাবিপ্রবি’র ১৫৩ শিক্ষার্থী ফসলের জমি পরিদর্শন ও পরামর্শ প্রদান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পাংশা রিপোর্টাস ইউনিটির সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় পাংশায় ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’র বিশেষ প্রচারণা দিনাজপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিরপুরে যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল উল্লাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ মাদক কারবারি গ্রেফতার

উল্লাপাড়ায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

এ কে আজাদ (উল্লাপাড়া) সিরাজগঞ্জ

মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের স্মৃতিবিজড়িত ১৬ ডিসেম্বর যথাযথ মর্যাদা, আনন্দ ও গৌরবের সঙ্গে উদযাপন করেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপি। দিবসটি উপলক্ষে ঐতিহাসিক ঘাটিনা ব্রিজ সংলগ্ন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পঞ্চক্রোশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম মিস্টার, পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মালেক ফকির, সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার মঈন শাহীন, পঞ্চক্রোশী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রাউফুল ইসলামসহ ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণ করে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তাঁরা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠান চলাকালে নেতা-কর্মী ও উপস্থিত জনসাধারণের মধ্যে দেশপ্রেম, শহীদদের প্রতি শ্রদ্ধাবোধ ও জাতীয় চেতনার এক অনন্য আবহ সৃষ্টি হয়। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মহান বিজয় দিবসের এই আয়োজনটি একটি স্মরণীয় ও সফল অনুষ্ঠানে পরিণত হয়।

ট্যাগস :
আপডেট সময় ০৫:৪১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
৩৭ বার পড়া হয়েছে