ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
উৎসবমুখর পরিবেশে ঢাকাস্থ ফুলবাড়ী সমিতির মিলনমেলা সম্পন্ন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ঢাকা-১৪ আসনকে আধুনিক ও আদর্শ নগরী গড়ার প্রত্যয় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন হাবিপ্রবি’র ১৫৩ শিক্ষার্থী ফসলের জমি পরিদর্শন ও পরামর্শ প্রদান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পাংশা রিপোর্টাস ইউনিটির সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় পাংশায় ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’র বিশেষ প্রচারণা দিনাজপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিরপুরে যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল উল্লাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ মাদক কারবারি গ্রেফতার

হাদি হত্যাকাণ্ড, সাংবাদিক মিলনকে গুলি করে হত্যা ও গণমাধ্যমে হামলার বিরুদ্ধে আইজেএফ-এর তীব্র প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নৃশংস হত্যাকাণ্ড, সাংবাদিক মিলনকে গুলি করে হত্যার ঘটনা এবং জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার-এর কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস ফোরাম (আইজেএফ)।

এক যৌথ বিবৃতিতে আইজেএফ সভাপতি রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক কেএম আবদুল মজিদ বলেন, একজন গণআন্দোলনের কর্মী ও একজন সাংবাদিককে গুলি করে হত্যা এবং স্বাধীন গণমাধ্যমের ওপর ধারাবাহিক হামলা দেশের গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকতার জন্য ভয়াবহ হুমকি। এসব ঘটনার দায় এড়ানোর কোনো সুযোগ সরকারের নেই।

নেতৃবৃন্দ অবিলম্বে হাদি হত্যাকাণ্ড, সাংবাদিক মিলন হত্যা এবং সাংবাদিক ও গণমাধ্যমের ওপর সংঘটিত সকল হামলার সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন তদন্তের দাবি জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সকল বিবেকবান মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

ট্যাগস :
আপডেট সময় ০৬:৩৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
২৩ বার পড়া হয়েছে