ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ঢাকা-১৪ আসনকে আধুনিক ও আদর্শ নগরী গড়ার প্রত্যয়

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-১৪ আসনকে আধুনিক ও আদর্শ নগরী গড়ার প্রত্যয়,
সকলের দোয়া ও সহযোগিতা কামনা স্বতন্ত্র এমপি প্রার্থী এস এ সিদ্দিক সাজুর।

ঢাকা-১৪ আসনকে একটি আধুনিক, পরিকল্পিত ও আদর্শ নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র এমপি প্রার্থী এস এ সিদ্দিক সাজু।

তিনি আজ ফুটবল প্রতিক পেয়ে এক নির্বাচনী মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “ঢাকা-১৪ আসনের নাগরিক সুবিধা বৃদ্ধি, উন্নত যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ বসবাস নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। রাজনৈতিক বিভেদ ভুলে সবাইকে সঙ্গে নিয়ে একটি বাসযোগ্য ও মানবিক নগরী গড়ে তুলতে চাই।”

তিনি আরও বলেন, জনগণের সরাসরি অংশগ্রহণ ও সহযোগিতাই উন্নয়নের মূল চালিকাশক্তি। নির্বাচিত হলে তিনি এলাকার সার্বিক উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, সৈয়দ আবু বক্কর সিদ্দিক সাজু ( এস এ সিদ্দিক সাজু, নামেও পরিচিত,তিনি দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাকে নমিনেশন না দেওয়ায়  স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাকে গত ১১ জানুয়ারি দল থেকে বহিষ্কার করে।

ঢাকা ১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুমি কে মনোনয়ন দেওয়া হয়েছে। সানজিদা ইসলাম তুলি মায়ের ডাকের প্রধান সমন্বয়ক।

এস এ সিদ্দিক সাজু স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামার পর থেকেই তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় ও গণসংযোগ জোরদার করেছেন। তার এই উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আলোচনা ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

ট্যাগস :
আপডেট সময় ০৩:৪৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
৫৭ বার পড়া হয়েছে