ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পাংশায় ‘ফাল্গুনের অগ্নিশিখা’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন রাজবাড়ী জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন আফরোজা পারভীন প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ, সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারের প্রত্যয় রাজধানীর মিরপুরের পল্লবীতে এনএসআই’র অভিযান: অবৈধভাবে অকটেন গুদামজাতের অপরাধে আটক ১ কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার কোনাবাড়ীর আঞ্জুমান ফিলিং স্টেশনে রাতের আঁধারে ড্রামে ৪০০ লিটার ডিজেল, বাড়তি টাকা আদায়ের অভিযোগ কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ছাদ ও বারান্দায় সবজি চাষে বীজ বিতরণ কার্যক্রম দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃষিকার্ডসহ কৃষকদের সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে : সমাজকল্যাণ মন্ত্রী

ঢাকা-১৬ আসনে মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৬ আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে মিরপুর-১০ নম্বরের ‘সি’ ব্লক এলাকায় অবস্থিত গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তিনি এই গণসংযোগ শুরু করেন।

​নির্বাচনী প্রচারণা শুরুর আগে আমিনুল হক মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে যান। সেখানে তিনি তার বাবা-মায়ের কবর জিয়ারত ও মোনাজাতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন। এরপর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী এলাকায় প্রবেশ করলে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যায়।

​গণসংযোগকালে আমিনুল হক এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের হাতে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার লিফলেট তুলে দেন।

এ সময় তিনি বলেন, জনগণের সেবা করার লক্ষ্য নিয়ে তিনি মাঠে নেমেছেন এবং ধানের শীষের জয় নিশ্চিত করতে ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন।

​গণসংযোগে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। প্রচারণাকালে ধানের শীষের সমর্থনে নেতাকর্মীদের স্লোগানে পুরো এলাকায় নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়ে।

ট্যাগস :
আপডেট সময় ০৮:১০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
৩৭ বার পড়া হয়েছে