ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয় পাংশায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত কালুখালীতে মাদকবিরোধী অভিযান: ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড লোহাগড়ায় দাফনের ৭ মাস পর কবর থেকে পার্ক ম্যানেজারের লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড়

১২ নম্বর ওয়ার্ডে তরুণ নেতৃত্বের আলোচনা: কাউন্সিলর পদে লড়তে চান যুবদল নেতা আমিনুর রহমান শান্ত

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ১২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদকে কেন্দ্র করে নির্বাচনী আলোচনা ক্রমেই সরগরম হয়ে উঠছে। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন এলাকার কৃতি সন্তান, তরুণ সমাজের পরিচিত মুখ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর মিরপুর থানা শাখার সদস্য সচিব আমিনুর রহমান শান্ত।

তার সম্ভাব্য প্রার্থিতার ঘোষণায় স্থানীয় সাধারণ মানুষ ও তরুণ প্রজন্মের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।স্থানীয়দের মতে, আমিনুর রহমান শান্ত কেবল একটি নাম নয়, বরং ১২ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সামাজিক কর্মকাণ্ড, ক্রীড়া কার্যক্রম ও বিভিন্ন মানবিক উদ্যোগে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। পাড়া-মহল্লার যেকোনো মানবিক সংকট কিংবা সামাজিক আয়োজনে তাকে সবসময় সামনের সারিতে দেখা যায়। পবিত্র রমজান মাসে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচির মাধ্যমেও তিনি এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
রাজনৈতিক অঙ্গনে আমিনুর রহমান শান্ত একজন সংগ্রামী ও সাহসী কর্মী হিসেবে পরিচিত। ছাত্ররাজনীতির মাধ্যমে রাজনীতিতে তার পথচলা শুরু। রাজধানীর সরকারি বাংলা কলেজ কেন্দ্রিক ছাত্ররাজনীতি থেকে উঠে এসে বর্তমানে তিনি মিরপুর থানা যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনে তিনি দীর্ঘদিন রাজপথে সক্রিয় ছিলেন। এ সময় তাকে একাধিকবার হামলা, মামলা ও হুমকির মুখেও পড়তে হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়।
সম্ভাব্য প্রার্থী আমিনুর রহমান শান্ত বলেন, “আমি এই এলাকার মানুষের সুখ-দুঃখ কাছ থেকে দেখেছি। নির্বাচিত হতে পারলে ১২ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক, নিরাপদ, বাসযোগ্য এবং সন্ত্রাস ও মাদকমুক্ত আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। প্রতিটি নাগরিকের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই হবে আমার মূল লক্ষ্য।”
এদিকে এলাকাবাসীর অনেকেই মনে করছেন, দীর্ঘদিনের চেনা মুখ এবং বিপদে-আপদে পাশে থাকা একজন তরুণ সংগঠক হিসেবে আমিনুর রহমান শান্ত নির্বাচিত হলে ১২ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তাকে নিয়ে আশাবাদ দেখা যাচ্ছে।
আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে তিনি ১২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

ট্যাগস :
আপডেট সময় ০১:০০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
৩৫ বার পড়া হয়েছে