ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয় পাংশায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত কালুখালীতে মাদকবিরোধী অভিযান: ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড লোহাগড়ায় দাফনের ৭ মাস পর কবর থেকে পার্ক ম্যানেজারের লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড়

বৃহত্তর মিরপুরস্থ আইনজীবী কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মনির হোসেন

ঢাকার মিরপুরে বৃহত্তর মিরপুরস্থ আইনজীবী কল্যাণ সমিতির উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে আইনজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক । তিনি তার বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস মানুষের মধ্যে সহমর্মিতা, সৌহার্দ্য ও নৈতিকতার শিক্ষা দেয়। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তিনি তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি, উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বৃহত্তর মিরপুরস্থ আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম ভূঁইয়া। সঞ্চালনা করেন  সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলি আশরাফ লিটন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মিরপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাসেল চৌধুরী মিঠুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক আইনজীবী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজানের শিক্ষা ধারণ করে সমাজে ন্যায়বিচার, মানবিকতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা আরও জোরদার করতে হবে। ইফতার মাহফিলটি মিলনমেলা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির এক অনন্য দৃষ্টান্ত হিসেবে উপস্থিত সবার কাছে প্রশংসিত হয়।
পরিশেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

ট্যাগস :
আপডেট সময় ০৩:২১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
২৭ বার পড়া হয়েছে