ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয় পাংশায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত কালুখালীতে মাদকবিরোধী অভিযান: ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড লোহাগড়ায় দাফনের ৭ মাস পর কবর থেকে পার্ক ম্যানেজারের লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড়

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছদ্মবেশে দুদকের অভিযান, মিলল অনিয়মের প্রমাণ

পাংশা (রাজবাড়ী) প্রতিবেদক

চিকিৎসাসেবায় হয়রানি ও নানা অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছদ্মবেশে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের একটি এনফোর্সমেন্ট দল এ অভিযান পরিচালনা করে।
দুদক সূত্র জানায়, অভিযানের শুরুতে দলের সদস্যরা রোগী সেজে হাসপাতালে প্রবেশ করেন। এ সময় তারা চিকিৎসক, নার্স ও কর্মচারীদের সেবার মান, ওষুধ সরবরাহ ব্যবস্থা এবং রোগীদের জন্য বরাদ্দ খাবারের মান সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। পরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, প্যাথলজি বিভাগ, স্টোররুম, ওষুধ বিতরণ ব্যবস্থা ও রান্নাঘর পরিদর্শন করা হয়।

অভিযানকালে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, চিকিৎসকের প্রেসক্রিপশনে উল্লেখিত সব ওষুধ নিয়মিত পাচ্ছেন না তারা। এ ছাড়া হাসপাতালের ওষুধের মজুত ও বিতরণসংক্রান্ত রেজিস্টার পর্যালোচনা করে বিভিন্ন অনিয়মের তথ্য পাওয়া যায়।
পরিদর্শনে আরও দেখা যায়, হাসপাতালের হিসাব শাখা সরকার নির্ধারিত হারের চেয়ে বেশি ইউজার ফি আদায় করছে। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি।

অভিযানে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের সহকারী পরিচালক মোস্তাফিজ, সহকারী পরিদর্শক মো. শামীমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুদকের ফরিদপুর কার্যালয়ের উপপরিচালক রতন কুমার দাস “দৈনিক নাগরিক কন্ঠকে” বলেন, অভিযানে সংগৃহীত তথ্যের ভিত্তিতে কমিশনের কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে। পরে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপডেট সময় ০২:১৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
৫০ বার পড়া হয়েছে