ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নবগঠিত সরকার প্রধান ও মন্ত্রিপরিষদকে শাহ আলী থানা স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন শপথ গ্রহণ শেষে সংসদীয় কমিটির সভায় সংসদ নেতা নির্বাচিত হলেন তারেক রহমান মতিঝিল হকার্স ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় এম. আকবর আলী হারেনি, হেরেছে বিএনপি রেকর্ড পরিমান ভোটের ব্যবধানে রাজবাড়ী-২ আসনে বিএনপি প্রার্থী হারুন অর রশীদের নিরঙ্কুশ বিজয় কালিয়াকৈরে অপহরণ ও ছিনতাইয়ের অভিযোগ নগদ টাকা লুট ও প্রাণনাশের হুমকি- থানায় অভিযোগ প্রথমবারের মতো দুই আসনে বিজয়ী বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ বেলাল উদ্দিন প্রধান নামে এক যাত্রী আটক জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরে ২৫৭টি ভোট কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ উল্লাপাড়ায় এম. আকবর আলী’র শেষ নির্বাচনী জনসভায় জনতার ঢল

নবগঠিত সরকার প্রধান ও মন্ত্রিপরিষদকে শাহ আলী থানা স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নবগঠিত সরকার প্রধান ও মন্ত্রিপরিষদকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে শাহ আলী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি।

এক যৌথ বিবৃতিতে শাহ আলী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাসির উদ্দিন বিপ্লব, সদস্য সচিব মোতালেব ভুইয়া এবং যুগ্ম আহ্বায়ক বিশাল শেখ উজ্জ্বল নবনির্বাচিত সরকার প্রধান ও মন্ত্রিসভার সদস্যদের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে নবগঠিত সরকার দক্ষতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দেশ পরিচালনা করবে এমনটাই তাদের দৃঢ় বিশ্বাস।

নেতৃবৃন্দ আরও বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, উন্নয়ন ও জনকল্যাণে নতুন সরকার কার্যকর ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, সুশাসন প্রতিষ্ঠা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
বিবৃতিতে শাহ আলী থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানানো হয়, দলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করে সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
নেতৃবৃন্দ দেশবাসীর কাছে নতুন সরকারের সফলতা কামনা করে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

ট্যাগস :
আপডেট সময় ০২:৫৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
১ বার পড়া হয়েছে