ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয় পাংশায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত কালুখালীতে মাদকবিরোধী অভিযান: ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড লোহাগড়ায় দাফনের ৭ মাস পর কবর থেকে পার্ক ম্যানেজারের লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড়

মিরপুরে যুবদল নেতা আমিনুর রহমান শান্তর মাসব্যাপী ইফতার বিতরণ, অসহায় ও দুস্থ পরিবার আবেগাপ্লুত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক:
পবিত্র রমজান মাস উপলক্ষে রাজধানীর মিরপুরে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন মিরপুর থানা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান শান্ত। তার এই মানবিক উদ্যোগে এলাকার অসহায়, দুস্থ ও কর্মজীবী মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। প্রতিদিনই শত শত মানুষ এই ইফতার কর্মসূচির মাধ্যমে উপকৃত হচ্ছেন।
জানা গেছে, রমজানের শুরু থেকেই মিরপুরের বিভিন্ন এলাকায় পথচারী, শ্রমজীবী মানুষ ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে নিয়মিত ইফতার  বিতরণ করা হচ্ছে।

স্থানীয়রা জানান, বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেক নিম্নআয়ের পরিবারের পক্ষে ইফতারের আয়োজন করা কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে যুবদল নেতা আমিনুর রহমান শান্তর উদ্যোগ অনেক অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছে।
ইফতার গ্রহণ করতে আসা কয়েকজন অসহায় ব্যক্তি আবেগাপ্লুত হয়ে বলেন, “রমজান মাসে আমাদের মতো গরিব মানুষের পাশে দাঁড়ানো সত্যিই বড় মানবিক কাজ। আমিনুর রহমান শান্ত আমাদের জন্য প্রতিদিন ইফতারের ব্যবস্থা করছেন এটা আমাদের জন্য অনেক বড় সহায়তা।”
এ বিষয়ে আমিনুর রহমান শান্ত বলেন, “রমজান মাস হলো সংযম, সহমর্মিতা ও মানবতার শিক্ষা নেওয়ার মাস। এই মাসে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যতদিন সামর্থ্য থাকবে, ততদিন মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাব।”
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান, আমিনুর রহমান শান্ত দীর্ঘদিন ধরেই সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তার এই মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি এলাকার মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে।
এলাকাবাসীর আশা, ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে এবং সমাজের বিত্তবানরাও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত

ট্যাগস :
আপডেট সময় ০৩:৫১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
২৫ বার পড়া হয়েছে