ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্যারিস খাল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক: বর্ষার আগেই খনন–পরিষ্কারে জোর, দখলমুক্তে আইনগত পদক্ষেপের ঘোষণা কালুখালীতে নবাব ফ্যাশন হাউসের শুভ উদ্বোধন, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত মিরপুরে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত যুবদল নেতা আমিনুর রহমান শান্তর ইফতার কর্মসূচির ১১তম দিনেও সুশৃঙ্খল আয়োজন দিনাজপুরে চঞ্চল্যকর শিশু হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামীর স্বীকারোক্তি মূলক জবানবন্দি কালুখালী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত মানবিক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন নির্বাচনী এলাকায় সফরে এসে রোগিদের সেবা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন মিরপুরে যুবনেতা বাবুল মোল্লার উদ্যোগে ইফতার মাহফিল, প্রয়াত জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জন্য রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য’র সাথে কালুখালী উপজেলায় কর্মরত সকল সরকারি দপ্তরের প্রধানদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বনানী সামরিক কবরস্থানে পিলখানা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে তিনজনের মৃত্যু

টাঙ্গাইল প্রতিবেদক

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন,মঙ্গলবার (৩ জুন) সকাল ৯টার দিকে উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শেরপুর সদরের আমজাদ হোসেন ও তার দুই ছেলে রাতুল, অতুল।তারা মাইক্রোবাস‌যো‌গে ঢাকা থে‌কে শেরপুর যা‌চ্ছিল।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জালাল উদ্দিন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী মাইক্রোবাসটি ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে আগে থেকেই সার্ভিস লেনে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাবা ও ২ ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ৩জন।

তিনি আরও জানান, হতাহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :
আপডেট সময় ০৬:২২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
১১৬ বার পড়া হয়েছে