ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃষিকার্ডসহ কৃষকদের সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে : সমাজকল্যাণ মন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন রাজবাড়ী দৌলতদিয়া ফেরি দুর্ঘটনায় কালুখালীর ৮ জনের মৃত্যু করল্লা পুষ্টিকর সবজি-সরকর মো:আবুল কালাম আজাদ  মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন ৫ দিনের রিমান্ডে ধানের কাইচ থোড় অবস্থায় শিলাবৃষ্টি: ক্ষতি মোকাবিলায় করণীয় জানালেন কৃষি বিশেষজ্ঞ-আবুল কালাম আজাদ রাজবাড়ীর কালুখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে গরম পানিতে ঝলসে দেওয়ার অভিযোগ, ফরিদপুরে ক্ষোভ ও নিন্দার ঝড় ঢাকার যানজট নিরসনে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করে সভা অনুষ্ঠিত

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে

নিজস্ব প্রতিবেদক

আগামী ১০ জিলহজ ৭ জুন সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে প্রতি বছরের মতো এবারও বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ড. খলিলুর রহমান মাদানী। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন মো. আব্দুল হাদী।

দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী। মুকাব্বির থাকবেন মোঃ নাসির উল্লাহ।

তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ড. মুশতাক আহমদ। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ বিল্লাল হোসেন।

চতুর্থ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মুফতী মো. আব্দুল্লাহ। মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন মো. আমির হোসেন।

পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এই জামাতে ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। মুকাব্বির হিসেবে থাকবেন মো. জহিরুল ইসলাম।

এই পাঁচটি জামাতে কোন ইমাম উপস্থিত না থাকলে বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা মো. শহিদুল ইসলাম এবং বিকল্প মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন মো. রুহুল আমীন।

ট্যাগস :
আপডেট সময় ০৬:৩৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
১৩৭ বার পড়া হয়েছে