ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর মিরপুরস্থ আইনজীবী কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, প্রথম ধাপে ১,২০১ পরিবার উপকৃত আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সময় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-বেগম খালেদা জিয়া নারী শিক্ষা বিস্তারে যুগান্তকারী ভূমিকা পালন করছেন বর্ষীয়ান কবি মোহাম্মদ আবদুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত রমজানে মানবিক উদ্যোগ: আমিনুর রহমান শান্তর নেতৃত্বে মিরপুরে মাসব্যাপী ইফতার বিতরণ সংবাদ প্রকাশের জেরে উল্লাপাড়ায় সাংবাদিকের ওপর হামলা, অভিযুক্তদের শাস্তির দাবি মিরপুরে যুবদল নেতা আমিনুর রহমান শান্তর মাসব্যাপী ইফতার বিতরণ, অসহায় ও দুস্থ পরিবার আবেগাপ্লুত উল্লাপাড়ায় সলপের ঘোল তৈরী দুধে ফরমালিন, ভোক্তা অধিকারের অভিযানে পঞ্চাশ হাজার টাকা জরিমানা বিরামপুরে যৌথ অভিযানে পাঁচ প্রতিষ্ঠানে ২৮,৫০০ টাকা জরিমানা

হাজি সেলিমের চকবাজারের বাসায় যৌথ বাহিনীর অভিযান

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাবেক সাংসদ হাজী সেলিমের ঢাকার চকবাজার এলাকার বাসায় অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী।

রোববার বেলা ১১টার পর দেবীদাস ঘাট লেইনের ‘গুলশান আরা মাসুদ’ নামের বাসায় এ অভিযান শুরু হয় বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

তবে কী কারণে এই অভিযান, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

পুলিশের লালবাগ বিভাগের উপ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী গণমাধ্যমকে বলেন, “বিস্তারিত জানা নেই। তবে তারা আমাদের কাছে পুলিশ চেয়েছিল, সে অনুযায়ী সহায়তা করতে আমরা পুলিশ দিয়েছি।”

রাজনৈতিক পটপরিবর্তনের ২০২৪ সালের ১ সেপ্টেম্বর পুরান ঢাকার বংশাল এলাকা থেকে হাজী সেলিমকে গ্রেপ্তার করা হয়। এরপর হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

হাজী সেলিম ঢাকা-৮ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন ১৯৯৬ সালে। ২০০১ সালে তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিলেও বিএনপির নাসির উদ্দিন আহমেদ পিন্টুর কাছে হেরে যান।২০১৪ সাধারণ নির্বাচনে ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের টিকেট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন হাজী সেলিম। নৌকার প্রার্থী মোস্তফা জালাল মহিউদ্দিনকে হারিয়ে এমপি হওয়ার পর সংসদের ১৬ জন স্বতন্ত্র সদস্যকে নিয়ে জোট গঠন করেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন হাজী সেলিম।

পরে দুর্নীতির মামলায় দশ বছরের সাজা হলে তার সংসদ সদস্য পদে থাকা নিয়ে প্রশ্ন ওঠে। সাজার পর তাকে কারাগারেও যেতে হয়েছিল। পরে অবশ্য জামিনে মুক্ত হন তিনি।চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাজী সেলিম প্রার্থী হননি।

তার ছেলে সোলায়মান মোহাম্মদ সেলিম ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের টিকেটে ভোট করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনিও গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।

ট্যাগস :
আপডেট সময় ০৯:৫৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
৬২ বার পড়া হয়েছে