ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পহেলা মে মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের “মানুষটিকে দেখ” চিকিৎসা সেবায় অরবিন্দ শিশু হাসপাতালের ভূমিকা অনন্য : সৈয়দ জাহাঙ্গীর আলম, এমপি জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন’র শেরে বাংলা নগর থানা কমিটি অনুমোদন ও ছাদ কৃষিতে উৎসাহ সৃষ্টির জন্য বীজ বিতরণ ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদাকে ঘিরে আলোচনা-সমালোচনা, অভিযোগ ও প্রত্যাশার মিশ্র প্রতিক্রিয়া নব-যোগদানকৃত জেলা প্রশাসকের সঙ্গে কালুখালী উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা প্রধানমন্ত্রীর দপ্তরে সাশ্রয়ী খাবার: নোয়াবের সঙ্গে মতবিনিময় শেষে ১৫০ টাকার মধ্যেই লাঞ্চ ও নাস্তা মিরপুরে ময়লা অপসারণে বিশৃঙ্খলা, দখল ও হুমকির অভিযোগে বাড়ছে ভোগান্তি নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক

রমনা ও শাহবাগ থানার বিস্ফোরক মামলায় মির্জা ফখরুল-আমীর খসরুসহ ১৬৩ জন অব্যাহতি

নাগরিক কন্ঠ ডেক্স

রাজধানীর রমনা ও শাহবাগ থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের পৃথক দুটি মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ১৬৩ জন নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত

রবিবার (২৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। মামলার তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগের পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় আদালত তাদের অব্যাহতি প্রদান করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে বিএনপি আয়োজিত মহাসমাবেশে প্রায় দেড় লাখ নেতাকর্মী দলের কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে জড়ো হন। একপর্যায়ে পুলিশের বাধার মুখে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে

এসময় প্রধান বিচারপতির বাড়ির সামনে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে, যা পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় রমনা ও শাহবাগ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

দীর্ঘ তদন্ত শেষে তদন্ত সংস্থা আদালতে চূড়ান্ত প্রতিবেদন (Final Report) দাখিল করে জানায়, অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। আদালত শুনানি শেষে মির্জা ফখরুল-আমীর খসরুসহ ১৬৩ জনকে অব্যাহতি দেন।

ট্যাগস :
আপডেট সময় ০৬:১১:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
১০১ বার পড়া হয়েছে