ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মতিঝিল হকার্স ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় এম. আকবর আলী হারেনি, হেরেছে বিএনপি রেকর্ড পরিমান ভোটের ব্যবধানে রাজবাড়ী-২ আসনে বিএনপি প্রার্থী হারুন অর রশীদের নিরঙ্কুশ বিজয় কালিয়াকৈরে অপহরণ ও ছিনতাইয়ের অভিযোগ নগদ টাকা লুট ও প্রাণনাশের হুমকি- থানায় অভিযোগ প্রথমবারের মতো দুই আসনে বিজয়ী বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ বেলাল উদ্দিন প্রধান নামে এক যাত্রী আটক জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরে ২৫৭টি ভোট কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ উল্লাপাড়ায় এম. আকবর আলী’র শেষ নির্বাচনী জনসভায় জনতার ঢল ঢাকা–১৭ আসনে নির্বাচনী প্রচারণায়  কড়াইল বস্তিতে ধানের শীষের পক্ষে ৯৯ ভাগ ভোটের আশা শাজাহানের সংসদ নির্বাচন: দূরপাল্লার যানবাহন চলাচলের বিষয়ে যা জানা গেল

মিরপুরে শাহআলী থানা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

জাহিদুল আলম

**মিরপুরে শাহআলী থানা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, সুবিধাবঞ্চিত মানুষের ভরসা হয়ে উঠল মানবিক উদ্যোগ**

রাজধানীর মিরপুর-১ এর এলাকায় ঈদগাহ মাঠে শাহআলী থানা যুবদলের উদ্যোগে আজ শনিবার অনুষ্ঠিত হলো ফ্রি মেডিকেল ক্যাম্প। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই মানবিক আয়োজনে অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্যপরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

ক্যাম্পে মেডিসিন, গাইনি, নাক–কান–গলা, চর্মরোগসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা দেন। আয়োজকদের মতে, দিনব্যাপী চলা এই ক্যাম্পে ২ শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন এবং প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করেন।

উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের  ধানের শীষের মনোনীত  প্রার্থী সানজিদা ইসলাম তুলি। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।বক্তারা বলেন, “এলাকার সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। ভবিষ্যতেও আরও বিস্তৃত আকারে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

আয়োজকরা জানান, নিয়মিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত মানুষদের কাছে এই ধরনের ক্যাম্প বিশেষ সহায়ক ভূমিকা রাখে। স্থানীয়দের অনেকেই উদ্যোগটিকে সময়োপযোগী ও প্রয়োজনীয় হিসেবে আখ্যায়িত করেন এবং ভবিষ্যতে আরও ঘনঘন এ ধরনের আয়োজনের আহ্বান জানান।

মানবিক সেবার অংশ হিসেবে শাহআলী থানা যুবদলের এই আয়োজন ইতোমধ্যেই স্থানীয় সমাজে ব্যাপক সাড়া ফেলেছে।

ট্যাগস :
আপডেট সময় ০৫:১১:২১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
৪৭ বার পড়া হয়েছে