ঢাকা ০২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দেশ ও প্রবাসের সবার প্রতি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা- তরিকুল ইসলাম অন্তর প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা পৌঁছে দিলেন ছাত্রদল নেতা রবিন খান ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান মিরপুরে আমিনুর রহমান শান্তর মাসব্যাপী ইফতার আয়োজন, ২৭ রমজানে দোয়া মাহফিলে ৮ শতাধিক মানুষের অংশগ্রহণ মিরপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদল পশ্চিমের সভাপতি রবিন খানের উদ্যোগে  ইফতার ও দোয়া মাহফিল গুম ও বিচারবহির্ভূত হত্যার শিকার পরিবার এবং জুলাই শহীদদের মাঝে ঈদ উপহার বিতরণ- মায়ের ডাকের  লোহাগড়ায় বিনামুল্যে পাট, তিল ও মুগ বীজ ও সার বিতরণ জনগণের জীবনমান উন্নত করাই বিএনপির রাজনীতির লক্ষ্য :প্রধানমন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দিনাজপুরে বিশ্ব ভোক্তা- অধিকার দিবস পালিত কালুখালী উপজেলায় কর্মরত সকল দপ্তর প্রধান এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান

নিজস্ব সংবাদ :

বিএনপির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলটির সর্বোচ্চ নেতৃত্বের পদটি শূন্য হয়ে পড়ে। এই শূন্যতা পূরণে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় দলের সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়। গঠনতন্ত্রের বিধান অনুসরণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
এর মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন। দলীয় নেতারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে আরও সংগঠিত ও শক্তিশালী ভূমিকা পালন করবে।

সভায় বক্তারা প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার আদর্শ ও নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রেখে দল পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।
দলীয় সূত্র জানায়, নতুন নেতৃত্বের অধীনে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং আসন্ন রাজনৈতিক কর্মসূচিতে দল ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে।

ট্যাগস :
আপডেট সময় ০২:৪৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
৪২ বার পড়া হয়েছে