ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রথমবারের মতো দুই আসনে বিজয়ী বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ বেলাল উদ্দিন প্রধান নামে এক যাত্রী আটক জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরে ২৫৭টি ভোট কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ উল্লাপাড়ায় এম. আকবর আলী’র শেষ নির্বাচনী জনসভায় জনতার ঢল ঢাকা–১৭ আসনে নির্বাচনী প্রচারণায়  কড়াইল বস্তিতে ধানের শীষের পক্ষে ৯৯ ভাগ ভোটের আশা শাজাহানের সংসদ নির্বাচন: দূরপাল্লার যানবাহন চলাচলের বিষয়ে যা জানা গেল মনিগ্রাম ইউনিয়ন বিএনপির মিছিল ও পথসভায় হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ বহু দিন পর নানি বাড়ী এসে উন্নয়ন করতে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান মিরপুরে তারেক রহমানের আগমন ৮ ই ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে জনসমাবেশে ভোটের আহ্বান ত্যাগ ও সংগ্রামের স্বীকৃতি পেলেন আওলাদ হোসেন মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সপরিবারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হয়ে তিনি নিজ বাসভবনের উদ্দেশে যান। সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে বাসভবনে প্রবেশ করে মাত্র পাঁচ মিনিট অবস্থান শেষে ৬টা ৫২ মিনিটে সেখান থেকে বের হন তিনি। পরে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা একটি বাসে করে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশে রওনা দেন তারেক রহমান।

সৌজন্য সাক্ষাতে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক ধারার অগ্রগতি এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

রাজনৈতিক অঙ্গনে এ সৌজন্য সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাঁদের মতে,বর্তমান প্রেক্ষাপটে শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার মধ্যে এ ধরনের বৈঠক রাজনৈতিক সংলাপ ও পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

ট্যাগস :
আপডেট সময় ০৩:৫১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
১৬ বার পড়া হয়েছে