ঢাকা ১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে আমিনুর রহমান শান্তর মাসব্যাপী ইফতার আয়োজন, ২৭ রমজানে দোয়া মাহফিলে ৮ শতাধিক মানুষের অংশগ্রহণ মিরপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদল পশ্চিমের সভাপতি রবিন খানের উদ্যোগে  ইফতার ও দোয়া মাহফিল গুম ও বিচারবহির্ভূত হত্যার শিকার পরিবার এবং জুলাই শহীদদের মাঝে ঈদ উপহার বিতরণ- মায়ের ডাকের  লোহাগড়ায় বিনামুল্যে পাট, তিল ও মুগ বীজ ও সার বিতরণ জনগণের জীবনমান উন্নত করাই বিএনপির রাজনীতির লক্ষ্য :প্রধানমন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দিনাজপুরে বিশ্ব ভোক্তা- অধিকার দিবস পালিত কালুখালী উপজেলায় কর্মরত সকল দপ্তর প্রধান এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় নিষিদ্ধ ঘন চিনি দিয়ে ঘোল তৈরি, ভ্রাম্যমাণ আদলতের অভিযানে এক লক্ষ টাকা জরিমানা তেল সংকটেও নিরবিচ্ছিন্ন সেবা দিচ্ছে মিরপুরের খালেক সার্ভিস স্টেশন ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি জোরদারে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করলেন- প্রধানমন্ত্রী 

শ্রীনগরে গুড়িয়ে দেওয়া অবৈধ সিলভার কারখানা নবাবগঞ্জে

মাহমুদুল হাসান

নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের বেনুখালী-গকুলনগর চকে গড়ে উঠেছে অবৈধ সিলভার কারখানা।জানা যায়,বিগত কয়েকমাস পূর্বে শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের খাহ্রা-মদনখালী চকে সিলভার কারখানা টি চালিয়ে আসছিল মজিদ নামে এক ব্যক্তি।স্হানীয় দের অভিযোগের প্রেক্ষিতে,গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা ব্যারিস্টার আদিলুর রহমান খানেন নির্দেশে শ্রীনগর উপজেলা প্রশাসন কারখানা টি ভেঙ্গে দেন। কিছু দিন যেতে না যেতেই নবাবগঞ্জের আগলা বেনুখালী-গকুলনগরে ফের স্হাপন করেন অবৈধ সিলভার কারখানা।

এলাকাবাসীর অভিযোগ,আগলা ইউনিয়নের বেনুখালী-গকুলনগর চকে গড়ে ওঠা ওই কারখানার কারণে নষ্ট হচ্ছে ফসলি জমি।সেই সাথে পুরো এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। কারখানায় কাজ চলার সময় এর আশে-পাশে লোকজন চলাফেরা করতে পারে না। অনেকে অসুস্থ হয়ে পড়েছে।কারখানাটি স্থাপিত হওয়ার পর থেকেই স্থানীয় লোকজন বাঁধা দিয়ে আসছে। তাতে কোনো ভ্রুক্ষেপ নেই মালিক পক্ষের।

স্থানীয়রা বলেন,এই কারখানা গোটা এলাকার পরিবেশে নষ্ট করছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ৬/৭ জন শ্রমিক কারখানায় কাজ করছে। তাদের নিকট মালিকের পরিচয় ও ঠিকানা জানতে চাইলে তারা তা দিতে অপারগতা প্রকাশ করেন। চিপস এর প্যাকেট, বিস্কুটের প্যাকেট ইত্যাদি স্তুপ করে তাতে আগুন দিয়ে পুড়িয়ে এক প্রকার তরল পদার্থ তৈরি করা হয়। সেই তরল পদার্থ ডাইসে ফেলে ঠান্ডা করে তৈরি হয় সিলভারের প্লেট।জানা গেছে কারখানাটির কোন অনুমোদন নেই। স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে তারা এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ।

এ ব্যপারে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা ইসলাম বলেন,বিষয় টি আমার জানা নেই, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করা হবে।

ট্যাগস :
আপডেট সময় ০৮:০৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
৩৯ বার পড়া হয়েছে