ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয় পাংশায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত কালুখালীতে মাদকবিরোধী অভিযান: ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড লোহাগড়ায় দাফনের ৭ মাস পর কবর থেকে পার্ক ম্যানেজারের লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড়

যানজট নিরসন ও ঈদে অতিরিক্ত ভাড়া প্রতিরোধে ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের সচেতনতা কর্মসূচি

মনির হোসেন

ঢাকা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানজট নিরসন এবং আসন্ন ঈদকে সামনে রেখে বাস ভাড়া বৃদ্ধি প্রতিরোধে সচেতনতা কার্যক্রম পরিচালনা করেছে ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটি।

শুক্রবার দিনব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন বাস কাউন্টার ও গুরুত্বপূর্ণ পয়েন্টে স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করেন। যাত্রীদের ভোগান্তি কমানো, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং ঈদকে কেন্দ্র করে কোনো পরিবহন যাতে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে বিষয়ে বাস মালিক, চালক ও কাউন্টার কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মোঃ ফারুক হোসেন। এ সময় তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে অনেক সময় কিছু অসাধু পরিবহন অতিরিক্ত ভাড়া আদায়ের চেষ্টা করে, যা যাত্রীদের জন্য ভোগান্তির কারণ হয়। তাই সাধারণ মানুষের স্বার্থে এবং পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখতে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সচেতনতা কার্যক্রম চালানো হচ্ছে।
তিনি আরও জানান, সড়কে যানজট কমাতে শ্রমিকদের স্বেচ্ছাসেবী ভূমিকা অব্যাহত থাকবে এবং যাত্রীদের সেবার মান নিশ্চিত করতে সংগঠনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি রমজান আলী রঞ্জু, সাধারণ সম্পাদক সামসুল আরিফসহ নবনির্বাচিত ২১ সদস্যের কমিটির অন্যান্য সদস্যরা।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, শ্রমিকদের এ ধরনের উদ্যোগ পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপডেট সময় ০২:১৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
২৬ বার পড়া হয়েছে