ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ বেলাল উদ্দিন প্রধান নামে এক যাত্রী আটক জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরে ২৫৭টি ভোট কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ উল্লাপাড়ায় এম. আকবর আলী’র শেষ নির্বাচনী জনসভায় জনতার ঢল ঢাকা–১৭ আসনে নির্বাচনী প্রচারণায়  কড়াইল বস্তিতে ধানের শীষের পক্ষে ৯৯ ভাগ ভোটের আশা শাজাহানের সংসদ নির্বাচন: দূরপাল্লার যানবাহন চলাচলের বিষয়ে যা জানা গেল মনিগ্রাম ইউনিয়ন বিএনপির মিছিল ও পথসভায় হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ বহু দিন পর নানি বাড়ী এসে উন্নয়ন করতে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান মিরপুরে তারেক রহমানের আগমন ৮ ই ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে জনসমাবেশে ভোটের আহ্বান ত্যাগ ও সংগ্রামের স্বীকৃতি পেলেন আওলাদ হোসেন মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হলেন হাফিজুর রহমান

পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান জরিমানা ৫০ হাজার টাকা

এ বি সিদ্দিক (বাবু মোল্লা)

রাজবাড়ীর পাংশা উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন।

পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ি এলাকায় অবস্থিত বিএসবি ইটভাটা অবৈধভাবে পরিচালিত হওয়ায় রবিবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভাটাটির টিনের তৈরি চিমনি ভেঙে দেওয়া হয়।

অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ এর ৫(৩) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(২) ধারা অনুযায়ী ভাটার মালিককে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে টিনের চিমনি ব্যবহার করে এবং কাঠ জ্বালানি হিসেবে ব্যবহার করে ইট পোড়ানোর অভিযোগ ছিল এই বিএসবি ইটভাটার বিরুদ্ধে।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধভাবে ইট প্রস্তুত ও পরিবেশবিধি লঙ্ঘনের দায়ে ভাটাটির বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ট্যাগস :
আপডেট সময় ০৩:৩২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
১৫ বার পড়া হয়েছে