ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রথমবারের মতো দুই আসনে বিজয়ী বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ বেলাল উদ্দিন প্রধান নামে এক যাত্রী আটক জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরে ২৫৭টি ভোট কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ উল্লাপাড়ায় এম. আকবর আলী’র শেষ নির্বাচনী জনসভায় জনতার ঢল ঢাকা–১৭ আসনে নির্বাচনী প্রচারণায়  কড়াইল বস্তিতে ধানের শীষের পক্ষে ৯৯ ভাগ ভোটের আশা শাজাহানের সংসদ নির্বাচন: দূরপাল্লার যানবাহন চলাচলের বিষয়ে যা জানা গেল মনিগ্রাম ইউনিয়ন বিএনপির মিছিল ও পথসভায় হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ বহু দিন পর নানি বাড়ী এসে উন্নয়ন করতে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান মিরপুরে তারেক রহমানের আগমন ৮ ই ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে জনসমাবেশে ভোটের আহ্বান ত্যাগ ও সংগ্রামের স্বীকৃতি পেলেন আওলাদ হোসেন মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ

পাংশায় বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশিদের নির্বাচনী প্রচারণা জোরদার

এবি সিদ্দিক (বাবু মোল্লা)

রাজবাড়ী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব হারুনুর রশিদের পক্ষে পাংশা পৌরসভা ও বাবুপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি পাংশা পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক রইস উদ্দিন এবং পাংশা উপজেলা কৃষক দল নেতা আশরাফুজ্জামান আরিফের নেতৃত্বে এই প্রচারণা কর্মসূচি পরিচালিত হয়। প্রচারণার অংশ হিসেবে পাংশা পৌর এলাকা এবং বাবুপাড়া ইউনিয়নের ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করা হয়।
এ সময় নেতৃবৃন্দ বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষায় বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা রাজবাড়ী-২ আসনে জনাব হারুনুর রশিদ হারুনকে বিপুল ভোটে বিজয়ী করতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।
প্রচারণা চলাকালে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা জানান, জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া প্রমাণ করে আসন্ন নির্বাচনে বিএনপির পক্ষে জনসমর্থন ক্রমেই বাড়ছে।
উল্লেখ্য, রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জনাব হারুনুর রশিদ হারুন দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন এবং এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

ট্যাগস :
আপডেট সময় ০৮:২৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
১৭ বার পড়া হয়েছে