ঢাকা ১১:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয়

সিরাজগঞ্জের তাড়াশে তীব্র ঠান্ডা ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন

শফিকুল ইসলাম

উত্তরের জেলা সিরাজগঞ্জের তাড়াশে টানা চার দিন ধরে তিব্র ঠান্ডা ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকে চারপাশ। সন্ধ্যার পর থেকে দিনের অর্ধভাগ পর্যন্ত কুয়াশা ঝরছে বৃষ্টির মতো। কুয়াশার কারণে দিনের বেলাতেও সড়কে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে যানবাহন,যা মানুষের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটাচ্ছে। বিশেষ করে নদীর পাড় ও চরাঞ্চলের ছিন্নমূল মানুষ এবং নিম্ন আয়ের খেটে-খাওয়া শ্রমজীবীরা চরম বিপাকে পড়েছেন। তাড়াশের বিভিন্ন এলাকায় ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত মানুষের সংখ্যাও ক্রমশ বাড়ছে।বিভিন্ন মাঠে ইরি ধানের বীজতলা তৈরির কাঠা প্রস্তুতে বেশ বেগ পেতে হচ্ছে। উপজেলার তালম ইউনিয়নের মানিকচাপর এলাকার দিনমজুর আসাদুল ইসলাম বলেন,ঠাণ্ডা বাতাস আর ঘন কুয়াশার কারণে মাঠে কাজ করা খুব কষ্টসাধ্য হয়ে পড়েছে, হাত-পা যেন ঠান্ডায় যেন জমে যাচ্ছে। অবশ্য এই শীতে এখন পর্যন্ত মৌসুমি ফসলের কোন ক্ষতির তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে, তাড়াশ পৌরসভার দক্ষিণ পাড়ার অটোরিকশা চালক জাহাঙ্গীর আলম বলেন, দিনের বেলাতেও কুয়াশার কারণে লাইট জ্বালিয়ে ধীর গতিতে গাড়ি চালাতে হচ্ছে। সামনে সামান্য দূরের জিনিসও দেখা যাচ্ছে না। তাড়াশ আবহাওয়া অফিসের তথ্যমতে, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম জানিয়েছেন, চলতি মাসে এ এলাকায় আরও ২-৩টি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশা ও ঠাণ্ডার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। এর সঙ্গে শৈত্যপ্রবাহ যোগ হলে পরিস্থিতি আরও কঠিন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্যাগস :
আপডেট সময় ০৪:৪৯:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
১৫৪ বার পড়া হয়েছে