ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রথমবারের মতো দুই আসনে বিজয়ী বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ বেলাল উদ্দিন প্রধান নামে এক যাত্রী আটক জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরে ২৫৭টি ভোট কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ উল্লাপাড়ায় এম. আকবর আলী’র শেষ নির্বাচনী জনসভায় জনতার ঢল ঢাকা–১৭ আসনে নির্বাচনী প্রচারণায়  কড়াইল বস্তিতে ধানের শীষের পক্ষে ৯৯ ভাগ ভোটের আশা শাজাহানের সংসদ নির্বাচন: দূরপাল্লার যানবাহন চলাচলের বিষয়ে যা জানা গেল মনিগ্রাম ইউনিয়ন বিএনপির মিছিল ও পথসভায় হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ বহু দিন পর নানি বাড়ী এসে উন্নয়ন করতে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান মিরপুরে তারেক রহমানের আগমন ৮ ই ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে জনসমাবেশে ভোটের আহ্বান ত্যাগ ও সংগ্রামের স্বীকৃতি পেলেন আওলাদ হোসেন মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ

নড়াইল লোহাগড়ায় জমিজমা বিরোধে জোড়া খুনের ঘটনা ঘটেছে

শরিফুল মোল্লা

নড়াইলের লোহাগড়া উপজেলার ১২ নং কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে জাহাঙ্গীর শেখ (৬০) ও ছেলে নাহিদ শেখ (৩০) জোড়া খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (১৬ জুলাই) দুপুর বারোটার দিকে বাহিরপাড়া গ্রামের একটি বিলে মধ্যে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর শেখ ও মান্দার শেখ গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। এদিন জাহাঙ্গীর শেখ কয়েকজন লোক নিয়ে মাঠে পাট কাটতে গেলে, পূর্ব শত্রুতার জেরে মান্দার শেখের পক্ষের লোকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত ভাবে তাদের ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই জাহাঙ্গীর শেখ ও তার ছেলে নাহিদ শেখ নিহত হন এবং গুরুতর আহত হন আরও তিনজন।

খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) ইমরান জানান, “ঘটনার খবর পাওয়ার পর আমরা দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি শান্ত করি। ঘটনাস্থল থেকে কবির শেখ নামে একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ অতিরিক্ত নজরদারি চালাচ্ছে বলে জানিয়েছে।

ট্যাগস :
আপডেট সময় ১২:০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
১৬১ বার পড়া হয়েছে