ঢাকা ১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
যানজট নিরসন ও ঈদে অতিরিক্ত ভাড়া প্রতিরোধে ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের সচেতনতা কর্মসূচি ১২ নম্বর ওয়ার্ডে তরুণ নেতৃত্বের আলোচনা: কাউন্সিলর পদে লড়তে চান যুবদল নেতা আমিনুর রহমান শান্ত শাহআলীতে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ, থানায় মামলা ও বিক্ষোভ মিছিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য রাখছেন রাজবাড়ীর পাংশায় প্রধানমন্ত্রী ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন রাজবাড়ীর কালুখালীতে বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বৃহত্তর মিরপুরস্থ আইনজীবী কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, প্রথম ধাপে ১,২০১ পরিবার উপকৃত আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সময় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-বেগম খালেদা জিয়া নারী শিক্ষা বিস্তারে যুগান্তকারী ভূমিকা পালন করছেন বর্ষীয়ান কবি মোহাম্মদ আবদুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ।। তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

দিনাজপুরের ফুলবাড়ীতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত, পরিবেশন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বিত অভিযানে এ দণ্ড প্রদান করা হয়।উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসাহাক আলীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী জানান, ফুলবাড়ী উপজেলার প্রাণকেন্দ্র নিমতলা মোড় এলাকার একাধিক হোটেল ও খাবারের দোকানে অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি লঙ্ঘন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও মূল্য তালিকা প্রদর্শনের ব্যর্থতার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানে জরিমানা আরোপ ও আদায় করা হয়।

নিমতলা মোড়ের রাজধানী হোটেল এন্ড রেস্টুরেন্টের রান্নাঘরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করাসহ বাসি খাবার রাখার অপরাধে উপজেলা নির্বাহী অফিসার মো.ইসাহাক আলী মোবাইল কোর্টে ভোক্তা অধিকার আইনে ৪৩ ও ৫২ ধারায় ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এদিকে দিনাজপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন মুন্সি হোটেলে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় ২৫০০ হাজার টাকা এবং ফেমাস ফার্মেসিতে ৩৭ ধারায় ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।

অভিযানে যুক্ত ছিলেন জেলা ক্যাবের নির্বাহী সদস্য ও উপজেলা ক্যাবের সভাপতি মাসউদ রানা, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর সুমঙ্গল চন্দ্র রায়।

এ সময় সঙ্গে ছিলেন জেলা পুলিশ ফোর্স, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. এরশাদ আলী, ফুলবাড়ী উপজেলার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. রুবেল ইসলাম।

উপজেলা প্রশাসন ও দিনাজপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপডেট সময় ০৫:৫৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
৮১ বার পড়া হয়েছে