ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কালুখালী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত মানবিক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন নির্বাচনী এলাকায় সফরে এসে রোগিদের সেবা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন মিরপুরে যুবনেতা বাবুল মোল্লার উদ্যোগে ইফতার মাহফিল, প্রয়াত জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জন্য রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য’র সাথে কালুখালী উপজেলায় কর্মরত সকল সরকারি দপ্তরের প্রধানদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বনানী সামরিক কবরস্থানে পিলখানা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মিরপুরে মাসব্যাপী ইফতার মাহফিলের আয়োজন, যুবদল নেতা আমিনুর রহমান শান্তর উদ্যোগে প্রশংসার জোয়ার চড়াই–উতরাই পেরিয়ে পুলিশের শীর্ষে: এপিবিএন প্রধান মো. আলী হোসেন ফকির নতুন আইজিপি মুকুলে সোনালি স্বপ্ন: রাজশাহীতে বাম্পার আম ফলনের আভাস বাংলাদেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর নিয়োগ, বিভিন্ন মহলের অভিনন্দন ডিএনসিসির নবনিযুক্ত প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে মিরপুর থানা যুবদলের ফুলেল শুভেচ্ছা

সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান মনির খোলাচিঠি

নিজস্ব প্রতিবেদক

যশোর জেলার কেশবপুর উপজেলার ১১ নং হাসানপুর ইউনিয়নবাসীর উদ্দেশ্য সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান মনি তার অভিপ্রায় ব্যক্ত করেন এবং প্রথমে কুশলাদির প্রাক্কালে সালাম বিনিময় করেন তার খোলা চিঠিটি হুবহু তুলে ধরা হয়েছে

আসসালামু ওয়ালাইকুম।অন্য ধর্মাবলম্বীদের প্রতি রইল ভালোবাসা ও শুভকামনা।আপনাদের উদ্দেশ্যে ইতিপূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এবং কয়েকটি অনলাইন পত্রিকায়” সন্মানিত ১১ নং হাসানপুর ইউনিয়ন বাসীর প্রতি খোলা চিঠি” শিরোনামে প্রতিটি ইউনিয়ন পরিষদ শুধুমাত্র দাতা সংস্থা থেকে কি পাই, কি উদ্দেশ্যে পাই, সে সম্পর্কে কিছু কথা লিখেছিলাম । যে বিষয় গুলো সবাইকে জানা খুবই প্রয়োজন । আমরা জানি না তাই আমাদের প্রাপ্য গুলো আমরা বুঝে নিতে পারি না।আজ আমি আমার কিছু মনের কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই।
আমি বা আমরা কেউ ভুলের উর্ধ্বে নই, গুরুজনদের কাছ থেকে শিখেছি, ভুল করলে ক্ষমা করা যায় কিন্তু বেয়াদবি করলে ক্ষমা করতে নেই।মনের অজান্তে যদি আপনার বা আপনাদের কাছে কোন ভুল করে থাকি, নিজ সন্তান বা ভাই, বন্ধু,আপনজন মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

২০২২ সালের ৫ ই জানুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে আপনাদের সাথে মতবিনিময় করেছিলাম। রাজনৈতিক প্রেক্ষাপট এবং সামাজিক কারণে ,সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময়ের মাধ্যমে,আপনাদের সু-পরামর্শে আমি নির্বাচনে প্রার্থীতা তুলে নিয়েছিলাম ,আপনাদের সাথে শুরু থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত সাথে থেকেছি। আপনাদের সম্মুখে দেওয়া প্রতিটি কথাগুলো চেষ্টা করেছিলাম সমুন্নত রাখতে ।

আমি আগামী দিনগুলো আপনাদের সাথে নিয়ে পথ চলতে চাই । আপনাদের সাথে নিয়ে দালাল মুক্ত সুন্দর একটি সমাজ গড়তে চাই।দালাল গুলো সমাজের অভিশাপ ও সিন্ডিকেট প্রথার জনক।তাদের বিরুদ্ধে আপনাদের তিক্ত অভিজ্ঞতা ও কিন্তু কম নয়, এরা সংখ্যায় কম হওয়া সত্বেও প্রতিবাদ না করার কারণে ওরা আজ বেপরোয়া।
আমি একথাও বিশ্বাস করি যে, মিছিল টা যদি সত্যের হয়, সেই মিছিল একা শুরু করলেও গন্তব্যে পৌঁছানোর আগে দেখা যায় পিছনে সত্যের সেনানীরা অবিচল,অবিরত ।
কেউ যেন তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত না হয়, কেউ যেন মিথ্যা হয়রানি মূলক মিথ্যা মামলার শিকার না হয়,একটি মিথ্যা মামলা ধ্বংস করে দেয় একটি পরিবার কে, ভেঙ্গে দেয় একটি স্বপ্নকে ।
আমরা অনেকেই সমাজ কে বদলে দিতে চাই, কিন্তু কেউ নিজেকে পরিবর্তন করতে চাইনা। আসুন হাতে হাত রেখে সোচ্চার হই, যার যার ন্যায্য পাওনা সে ভোগ করবে এটাই নিয়ম এটাই আইন ।কারো গরু,ছাগল বিক্রির টাকা, জমি বন্ধক,জমি বিক্রয়ের টাকা নিয়ে স্থানীয় নেতা নামধারী দের ছত্রছায়ায় থাকা শোষকরা যেন ছিনিমিনি খেলতে না পারে । ওদের বিরুদ্ধে প্রতিবাদ করা এখন সময়ের দাবী।আজন্ম যোদ্ধা এবং একজন প্রতিবাদী হিসেবে যারা আমাকে চেনেন ও জানেন,আসুন–ঐক্যবদ্ধ শক্তিই পারে সমাজকে পরিবর্তন করে দিতে।একজন প্রতিবাদী কলম সৈনিক হিসাবে কথা দিচ্ছি, সহযোগিতা করুন,ওদের মুখোশ দেশবাসীর সামনে তুলে ধরব । আইনের কাঠগড়ায় ওদেরকে দাঁড় করিয়ে ছাড়বো ইনশাল্লাহ। হোক প্রতিবাদ, সকল অনিয়ম অত্যাচারের বিরুদ্ধে ।পরিশেষে পবিত্র মাহে রমজানের আলোয় আলোকিত হোক সবার জীবন শুভকামনা ও ভালোবাসা অবিরাম,অগ্রীম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক।

ট্যাগস :
আপডেট সময় ০২:৩৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
১৮৯ বার পড়া হয়েছে