ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর মিরপুরস্থ আইনজীবী কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, প্রথম ধাপে ১,২০১ পরিবার উপকৃত আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সময় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-বেগম খালেদা জিয়া নারী শিক্ষা বিস্তারে যুগান্তকারী ভূমিকা পালন করছেন বর্ষীয়ান কবি মোহাম্মদ আবদুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত রমজানে মানবিক উদ্যোগ: আমিনুর রহমান শান্তর নেতৃত্বে মিরপুরে মাসব্যাপী ইফতার বিতরণ সংবাদ প্রকাশের জেরে উল্লাপাড়ায় সাংবাদিকের ওপর হামলা, অভিযুক্তদের শাস্তির দাবি মিরপুরে যুবদল নেতা আমিনুর রহমান শান্তর মাসব্যাপী ইফতার বিতরণ, অসহায় ও দুস্থ পরিবার আবেগাপ্লুত উল্লাপাড়ায় সলপের ঘোল তৈরী দুধে ফরমালিন, ভোক্তা অধিকারের অভিযানে পঞ্চাশ হাজার টাকা জরিমানা বিরামপুরে যৌথ অভিযানে পাঁচ প্রতিষ্ঠানে ২৮,৫০০ টাকা জরিমানা

লক্ষীপুরের কমলনগরে ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করে সংবাদ প্রকাশ:পাঁচ সাংবাদিকের নামে মামলা

লক্ষ্মীপুর প্রতিবেদক

লক্ষ্মীপুরের কমলনগরে মর্ডান মেডিটেক সেন্টার নামে একটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করে বিভিন্ন পত্রিকা, অনলাইন ও ফেসবুকে মিথ্যা প্রচারণার দায়ে পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত ২৮ এপ্রিল তারিখে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়। বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে ডিবির ওসিকে নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী মো. এমরান হোসেন, তিনি হাজিরহাট মর্ডান মেডিটেক সেন্টারের পরিচালক।

বিবাদীরা হলেন, স্থানীয় পল্লী নিউজ ডটকমের সম্পাদক অজি উল্লাহ জুয়েল,লক্ষ্মীপুর ২৪ ডটকমের সম্পাদক সানা উল্লাহ সানু, দৈনিক ইনকিলাবের কমলনগর প্রতিনিধি কাজী মোঃ ইউনুছ, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি মোঃ ফয়েজ ও ডে নাইট নিউজের প্রতিনিধি নুর হোসেন।

মামলার এজাহার সুত্রে জানা যায়, আসামীরা দীর্ঘদিন ধরে হাজিরহাট মর্ডান মেডিটেক সেন্টারের পরিচালক মোঃ এমরান হোসেনের ব্যক্তিগত ছবি ও মর্ডান মেডিটেক সেন্টারের ছবি ব্যবহার করে সম্পুর্ন মিথ্যা, বানোয়াট সংবাদ প্রকাশ করে তা সোসাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। এসব সংবাদে বাদি এমরানের কোন প্রকার মতামত বা বক্তব্য না নিয়ে সম্পুর্ন অসৎ উদ্দেশ্যে এই ধরনের মিথ্যা সংবাদ প্রকাশের ফলে বাদির সম্মান ক্ষুন্ন হয়েছে। এবং তার ব্যবসা প্রতিষ্ঠানের অফুরনীয় ক্ষতি হওয়ায় বাধ্য হয়ে এক কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন এমরান।

মামলার বাদি মোঃ এমরান হোসেন বলেন, আসামিরা অসৎ উদ্দেশ্যে তার বিরুদ্ধে একের পর এক বিনা অনুমতিতে তার ছবি দিয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করে তার ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করে যাচ্ছে। এতে তার ও প্রতিষ্ঠানের এক কোটি টাকার মানহানি হয়। তাই এক কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন। বাদীর আইনজীবী এডভোকেট মোর্শেদ আলম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস :
আপডেট সময় ০১:৪৯:১৯ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
১০৯ বার পড়া হয়েছে