ঢাকা ১২:১০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর মিরপুরস্থ আইনজীবী কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, প্রথম ধাপে ১,২০১ পরিবার উপকৃত আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সময় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-বেগম খালেদা জিয়া নারী শিক্ষা বিস্তারে যুগান্তকারী ভূমিকা পালন করছেন বর্ষীয়ান কবি মোহাম্মদ আবদুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত রমজানে মানবিক উদ্যোগ: আমিনুর রহমান শান্তর নেতৃত্বে মিরপুরে মাসব্যাপী ইফতার বিতরণ সংবাদ প্রকাশের জেরে উল্লাপাড়ায় সাংবাদিকের ওপর হামলা, অভিযুক্তদের শাস্তির দাবি মিরপুরে যুবদল নেতা আমিনুর রহমান শান্তর মাসব্যাপী ইফতার বিতরণ, অসহায় ও দুস্থ পরিবার আবেগাপ্লুত উল্লাপাড়ায় সলপের ঘোল তৈরী দুধে ফরমালিন, ভোক্তা অধিকারের অভিযানে পঞ্চাশ হাজার টাকা জরিমানা বিরামপুরে যৌথ অভিযানে পাঁচ প্রতিষ্ঠানে ২৮,৫০০ টাকা জরিমানা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এ বি সিদ্দিক (বাবু মোল্লা)

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় মাদকবিরোধী পৃথক অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

মঙ্গলবার (২ জুলাই) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ দৌলতদিয়া টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. দেলোয়ার সরদার (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করে। তিনি গোয়ালন্দ উপজেলার জলিল সরদার পাড়ার মো. মজিদ সরদারের ছেলে।
এ বিষয়ে বৃহস্পতিবার (৩ জুলাই) জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. মফিজুল ইসলাম জানান, গ্রেপ্তার দেলোয়ারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, একই দিন বুধবার (২ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. বিল্লাল হোসেন সঙ্গী ফোর্সসহ অভিযান চালিয়ে দৌলতদিয়া ১ নম্বর বন্ধ ফেরিঘাটের ইট-সলিং সড়ক থেকে ২৫ পুরিয়া হেরোইন এবং মাদক বিক্রির নগদ ১৫ হাজার টাকা সহ মো. শাওনুর রহমান চঞ্চল (৪১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন। শাওনুর মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার পশ্চিম বাস্তা গ্রামের মো. নূর আলম মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত শাওনুরের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপডেট সময় ১২:০৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
৮৪ বার পড়া হয়েছে