ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পহেলা মে মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের “মানুষটিকে দেখ” চিকিৎসা সেবায় অরবিন্দ শিশু হাসপাতালের ভূমিকা অনন্য : সৈয়দ জাহাঙ্গীর আলম, এমপি জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন’র শেরে বাংলা নগর থানা কমিটি অনুমোদন ও ছাদ কৃষিতে উৎসাহ সৃষ্টির জন্য বীজ বিতরণ ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদাকে ঘিরে আলোচনা-সমালোচনা, অভিযোগ ও প্রত্যাশার মিশ্র প্রতিক্রিয়া নব-যোগদানকৃত জেলা প্রশাসকের সঙ্গে কালুখালী উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা প্রধানমন্ত্রীর দপ্তরে সাশ্রয়ী খাবার: নোয়াবের সঙ্গে মতবিনিময় শেষে ১৫০ টাকার মধ্যেই লাঞ্চ ও নাস্তা মিরপুরে ময়লা অপসারণে বিশৃঙ্খলা, দখল ও হুমকির অভিযোগে বাড়ছে ভোগান্তি নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক

সাংবাদিকের ফোন ছিনতাই, দায়িত্বে অবহেলায় ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার

শিব-বি শিহাব

গত ২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১ টার সময় রাজধানীর মোহাম্মদপুর থানাধীন তিন রাস্তার মোড়ের পাশের গলিতে ছিনতাইয়ের শিকার হন এক সাংবাদিক। এ সময় সস্ত্রীক তিনি রিকশা করে যাওয়ার পথে ছিনতাইকারীরা চাপাতিসহ তাদের পথরোধ করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন সেট ও মানিব্যাগ নিয়ে যায়। ছিনতাইকারীদের চাপাতির আঘাতে তিনি আহত হন। পরবর্তীতে বিষয়টি তিনি মোহাম্মদপুর থানায় অবহিত করলে তেজগাঁও বিভাগের ডেপুটি পুলিশ কমিশনারসহ মোহাম্মদপুর থানা পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে ঘটনার ১২ ঘন্টার মধ্যে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলো: ১। ইউসুফ(২৬) ২। সিয়াম(২৩) ও ৩। জহুরুল(২২) মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, এদের মধ্যে ইউসুফ মূল ছিনতাইকারী। এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত হতে ছিনতাইকৃত মোবাইল ফোন সেটটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

ট্যাগস :
আপডেট সময় ০৫:২৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
১০০ বার পড়া হয়েছে