ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পহেলা মে মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের “মানুষটিকে দেখ” চিকিৎসা সেবায় অরবিন্দ শিশু হাসপাতালের ভূমিকা অনন্য : সৈয়দ জাহাঙ্গীর আলম, এমপি জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন’র শেরে বাংলা নগর থানা কমিটি অনুমোদন ও ছাদ কৃষিতে উৎসাহ সৃষ্টির জন্য বীজ বিতরণ ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদাকে ঘিরে আলোচনা-সমালোচনা, অভিযোগ ও প্রত্যাশার মিশ্র প্রতিক্রিয়া নব-যোগদানকৃত জেলা প্রশাসকের সঙ্গে কালুখালী উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা প্রধানমন্ত্রীর দপ্তরে সাশ্রয়ী খাবার: নোয়াবের সঙ্গে মতবিনিময় শেষে ১৫০ টাকার মধ্যেই লাঞ্চ ও নাস্তা মিরপুরে ময়লা অপসারণে বিশৃঙ্খলা, দখল ও হুমকির অভিযোগে বাড়ছে ভোগান্তি নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক

রাজবাড়ী কালুখালী সোনাপুড় মোড়ে ভুয়া পুলিশ আটক

মিজানুর রহমান

রাজবাড়ীর কালুখালী উপজেলার সোনাপুর মোড় থেকে ভূয়া পুলিশ সেজে চলাফেরা করা এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম তুষার শেখ। তিনি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার একতারপুর শেখপাড়া গ্রামের মৃত জয়নুল শেখের ছেলে।

সেনা সূত্রে জানা যায়, সোনাপুর মোড়ে ভূয়া পুলিশের উপস্থিতির খবর পেয়ে কালুখালী সেনা ক্যাম্পের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে তুষারকে আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে কালুখালী থানায় হস্তান্তর করা হয়। কালুখালী থানার এসআই মো. রিপন মোল্লা তাকে গ্রহণ করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুষার জানান, তার বড় ভাই আয়নাল শেখ বাংলাদেশ পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, পুলিশ পরিচয়ে কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে সাধারণ মানুষ সহজেই বিভ্রান্ত ও প্রতারিত হতে পারে।

ট্যাগস :
আপডেট সময় ০২:৩৭:০১ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
১১৪ বার পড়া হয়েছে