ঢাকা ১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে ময়লা অপসারণে বিশৃঙ্খলা, দখল ও হুমকির অভিযোগে বাড়ছে ভোগান্তি নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব

১৩ নভেম্বর ঘোষিত লকডাউন কর্মসূচি সফল করতে তৎপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকায় আগামী ১৩ নভেম্বর ঘোষিত লকডাউন কর্মসূচি সফল করতে তৎপর হয়ে উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এর অংশ হিসেবে মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত পাঁচটি একাডেমিক স্থাপনার মূল ফটকে তালা ঝুলিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা।

তালা দেওয়া স্থাপনাগুলোর মধ্যে রয়েছে চারুকলা অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর), পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হলের প্রধান ফটক এবং বিজ্ঞান ভবন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রাত ১১টার পর থেকেই ছাত্রলীগের বিভিন্ন উপদলের কর্মীরা হঠাৎ করে ক্যাম্পাসে সক্রিয় হয়ে ওঠে। তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে উল্লিখিত ভবনগুলোর মূল প্রবেশপথে তালা লাগায়। এসময় তারা “লকডাউন সফল করো” ও “বিরোধীদের প্রতিরোধে প্রস্তুত” এমন শ্লোগান দিতে দেখা যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে নিরাপত্তা শাখার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “রাতের দিকে কয়েকজন ছাত্র এসে ভবনগুলোতে তালা লাগিয়ে যায়। প্রশাসনের নির্দেশে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।”

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বা খোলা রাখার সিদ্ধান্ত প্রশাসনের বিষয়, কোনো রাজনৈতিক সংগঠনের নয়।

উল্লেখ্য, রাজধানীতে ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচি ঘিরে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাস এলাকায় নজরদারি বাড়িয়েছে।

ট্যাগস :
আপডেট সময় ০৬:০৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
৮৭ বার পড়া হয়েছে