ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লোহাগড়া উপজেলায় গৃহবধূ গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ

শরিফুল মোল্লা (নড়াইল)

নড়াইলের লোহাগড়া উপজেলায় জান্নাতি খানম (৩০) নামের এক গৃহবধুর ঘরের আড়ার সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে ভাটপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে।

লোহাগড়া থানা পুলিশের (ওসি তদন্ত ) অজিদ কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত জান্নাতি খানম লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের ভাটপাড়া গ্রামের সুমন শেখের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, সুমন শেখ ঢাকায় বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন, তার স্ত্রী তার পরিবারের সাথে গ্রামে থাকেন। বুধবার দিবাগত রাতে পরিবারের সাথে খাবার খেয়ে নিজরুমে ঘুমাতে যান জান্নাতি খানম। পরে সকালে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করলে দরজা না খুললে প্রতিবেশীদের ডেকে এনে দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করলে দেখেন ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে ঝুলে আছেন জান্নাতি খানম। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে কি কারণে জান্নাতি আত্মহত্যা করেছেন সেটা এখনও জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের (ওসি তদন্ত ) অজিদ কুমার রায় বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :
আপডেট সময় ০৫:০২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
৬১ বার পড়া হয়েছে