ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে ময়লা অপসারণে বিশৃঙ্খলা, দখল ও হুমকির অভিযোগে বাড়ছে ভোগান্তি নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

কোম্পানিগঞ্জ (সিলেট) প্রতিবেদক

মহান বিজয় দিবস উপলক্ষে দেশমাতৃকার স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে সিলেটের কোম্পানীগঞ্জ প্রেসক্লাব।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টায় উপজেলা চত্বরে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। এ সময় মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদ বীর মুক্তিযোদ্ধার স্মৃতির প্রতি বিনম্র সম্মান প্রদর্শন করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের রুহের মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মঈন উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক সোহরাব আহমদ, দপ্তর সম্পাদক লিটন মাহমুদ খান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. এমরান আলী, নির্বাহী সদস্য ইফতেখার মাহমুদ পাভেল ও তাজুল ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ এ সময় বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং স্বাধীনতার মূল্যবোধ রক্ষায় সাংবাদিক সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ট্যাগস :
আপডেট সময় ১১:৩৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
৮২ বার পড়া হয়েছে