ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয় পাংশায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত কালুখালীতে মাদকবিরোধী অভিযান: ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড লোহাগড়ায় দাফনের ৭ মাস পর কবর থেকে পার্ক ম্যানেজারের লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড়

উল্লাপাড়ায় সলপের ঘোল তৈরী দুধে ফরমালিন, ভোক্তা অধিকারের অভিযানে পঞ্চাশ হাজার টাকা জরিমানা

এ কে আজাদ (উল্লাপাড়া) সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঐতিহ্যবাহী সলপের ঘোল তৈরির দুধে ক্ষতিকর ফরমালিন মেশানোর দায়ে দুটি কারখানার মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১ টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: সোহেল শেখের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা খাদ্য নিরাপদ অফিসার মোঃ আতিকুর রহমান, উল্লাপাড়া উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ নজরুল ইসলাম সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য।
অভিযানে সলপ ঘোল ঘর ও দধি ভাণ্ডারের মালিক মো: আব্দুল মালেক ও মো: আব্দুল খালেক কে ভেজাল দুধ অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৩ শত কেজি ভেজাল দুধ জব্দ করে ধ্বংস করা হয়।
ঘোল তৈরির জন্য সংরক্ষিত দুধে পরীক্ষার মাধ্যমে ফরমালিনের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়। দুধে পানি মেসানোর পরিমান ৪৩- ৫০ শতাংশ এবং ফ্যাটের পরিমান ৯.৭ শতাংশ। যা মানবদেহের জন্য ক্ষতিকর। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে ঘোল ও মাঠা তৈরি ও সংরক্ষণ করা হয় এবং বোতলের গায়ে উৎপাদন ও মেয়াদউত্তীর্ণ তারিখ সংযুক্ত লেবেল না থাকার কারনে এ জরিমানা করা হয়। খাদ্যপণ্যে নিষিদ্ধ কেমিক্যাল মিশ্রণ করে জনস্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলা হচ্ছে।
সলপের ঘোল সিরাজগঞ্জের উল্লাপাড়ার একটি শতবর্ষী ঐতিহ্যবাহী পানীয়, যার চাহিদা রমজান মাসে কয়েকগুণ বেড়ে যায়। এখান থেকে প্রতিদিন ৩৫০-৪০০ মন ঘোল দেশের বিভিন্ন জায়গায় পাইকারদের মাধ্যমে বিক্রি করে থাকে। ৬০ টাকা কেজি দুধ ক্রয় করে ঘোল ১০০ টাকা ও মাঠা ১২০ কেজি বিক্রি করা হয়। অসাধু ব্যবসায়ীরা অধিক লাভের আশায় এবং দুধ দীর্ঘক্ষণ পচনমুক্ত রাখতে এই ক্ষতিকর ফরমালিন ব্যবহার করছিল। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছেন, জনস্বার্থে এ ধরনের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপডেট সময় ০১:১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
২৮ বার পড়া হয়েছে