ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
চিকিৎসা সেবায় অরবিন্দ শিশু হাসপাতালের ভূমিকা অনন্য : সৈয়দ জাহাঙ্গীর আলম, এমপি জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন’র শেরে বাংলা নগর থানা কমিটি অনুমোদন ও ছাদ কৃষিতে উৎসাহ সৃষ্টির জন্য বীজ বিতরণ ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদাকে ঘিরে আলোচনা-সমালোচনা, অভিযোগ ও প্রত্যাশার মিশ্র প্রতিক্রিয়া নব-যোগদানকৃত জেলা প্রশাসকের সঙ্গে কালুখালী উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা প্রধানমন্ত্রীর দপ্তরে সাশ্রয়ী খাবার: নোয়াবের সঙ্গে মতবিনিময় শেষে ১৫০ টাকার মধ্যেই লাঞ্চ ও নাস্তা মিরপুরে ময়লা অপসারণে বিশৃঙ্খলা, দখল ও হুমকির অভিযোগে বাড়ছে ভোগান্তি নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

রাজবাড়ীর পাংশায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, প্রথম ধাপে ১,২০১ পরিবার উপকৃত

মিজানুর রহমান

রাজবাড়ীর পাংশা উপজেলায় প্রধানমন্ত্রী ঘোষিত সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রথম ধাপে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর ঝিকড়ি গ্রামের ১,২০১টি পরিবারকে উপকারভোগী হিসেবে নির্বাচন করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় পাংশা উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন পাংশা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল ইসলাম।
জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ, রাজবাড়ী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু সালেহ মোহাম্মদ আলী আহসান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় নির্বাচিত উপকারভোগী পরিবারগুলো প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। ইতোমধ্যে এ অর্থ তাদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, নির্বাচনের পর অল্প সময়ের মধ্যেই জনগণের কল্যাণে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে। তিনি জানান, ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির পাশাপাশি কৃষকদের জন্য শিগগিরই ‘কৃষি কার্ড’ এবং খাল খনন কর্মসূচি চালু করা হবে।
বিশেষ অতিথি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের জন্য দ্রুত পরিকল্পনা গ্রহণের দাবি জানান।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, উপকারভোগী পরিবার, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে কৃষকদের জন্য চালু হওয়া পাইলট প্রকল্পের আওতায় ‘কৃষি কার্ড’ কর্মসূচির জন্য রাজবাড়ী-১ আসনের গোয়ালন্দ উপজেলার একটি ওয়ার্ডও নির্বাচন করা হয়েছে।

ট্যাগস :
আপডেট সময় ০২:৪৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
৩৫ বার পড়া হয়েছে