ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয় পাংশায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত কালুখালীতে মাদকবিরোধী অভিযান: ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড লোহাগড়ায় দাফনের ৭ মাস পর কবর থেকে পার্ক ম্যানেজারের লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড়

শাহআলীতে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ, থানায় মামলা ও বিক্ষোভ মিছিল

নিজস্ব সংবাদ :

ঢাকার শাহ আলী এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগে থানায় অভিযোগ দায়ের এবং প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, শাহ আলী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বিশাল শেখ উজ্জ্বল-এর ওপর মব সৃষ্টি করে হামলা ও মারধরের অভিযোগের ঘটনায় ভুক্তভোগী নেতার পক্ষ থেকে শাহআলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনার প্রতিবাদে স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শাহআলী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন শাহআলী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাসির উদ্দিন বিপ্লব, সদস্য সচিব মো. মোতালেব ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সবুজ হাওলাদার,স্বেচ্ছাসেবক নেতা বিপ্লব,রাজীব সহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, একজন রাজনৈতিক কর্মীর ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
স্বেচ্ছাসেবক দল নেতারা আরও বলেন, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিক্ষোভ শেষে শাহআলী থানার সামনে তারা বিচারের দাবিতে থানার অফিসার ইনচার্জ,ও তদন্ত কর্মকর্তাদের সাথে সুষ্ঠু বিচারের দাবির আহ্বান করেন।

ট্যাগস :
আপডেট সময় ০৯:১৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
২৭ বার পড়া হয়েছে