ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয় পাংশায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত কালুখালীতে মাদকবিরোধী অভিযান: ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড লোহাগড়ায় দাফনের ৭ মাস পর কবর থেকে পার্ক ম্যানেজারের লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড়

রাজবাড়ীর পাংশায় প্রধানমন্ত্রী ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন

এ বি সিদ্দিক (বাবু মোল্লা)

রাজবাড়ীর পাংশা উপজেলায় প্রধানমন্ত্রী ঘোষিত সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু হয়েছে। প্রথম ধাপে হাবাসপুর ইউনিয়নের চর ঝিকড়ি গ্রামের ১,২০১টি পরিবারকে উপকারভোগী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় পাংশা উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল ইসলাম।
জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু সালেহ মোহাম্মদ আলী আহসান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা ও উপজেলা বিএনপির নেতারা। ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপকারভোগী পরিবারগুলো প্রতি মাসে ২,৫০০ টাকা আর্থিক সহায়তা পাবেন, যা ইতোমধ্যে তাদের মোবাইল অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।
প্রধান অতিথি ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, “বাংলাদেশে নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার মাত্র এক মাসের মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।” তিনি জানান, ফ্যামিলি কার্ডের পাশাপাশি শিগগিরই কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ এবং খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করা হবে।
বিশেষ অতিথি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের জন্য দ্রুত পরিকল্পনা গ্রহণের দাবি জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা, উপকারভোগী পরিবার, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে, কৃষকদের জন্য চালু হওয়া পাইলট প্রকল্পের আওতায় ‘কৃষি কার্ড’ কর্মসূচির জন্য রাজবাড়ী-১ আসনের গোয়ালন্দ উপজেলার একটি ওয়ার্ডও নির্বাচিত হয়েছে।।

ট্যাগস :
আপডেট সময় ০৬:২০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
২৩ বার পড়া হয়েছে