ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয় পাংশায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত কালুখালীতে মাদকবিরোধী অভিযান: ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড লোহাগড়ায় দাফনের ৭ মাস পর কবর থেকে পার্ক ম্যানেজারের লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড়

বাঘায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আবুল হাশেম

আবুল হাশেম
স্টাফ রিপোর্টারঃরাজশাহীর বাঘায় মাইক্রোবাসে সঙ্গে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থলে নিহত ব্যক্তির পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় কিছু ফেন্সিডিলের বোতল দেখতে পাওয়া যায়।

শুক্রবার (১০ মে) ভোর ৫টার দিকে বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বিনোদপুর বাজারে চারঘাট-বাঘা সড়কে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে শহিদ (৩৫) নামের ওই মোটরসাইকেল আরোহী। নিহত শহিদ পুঠিয়া উপজেলার দূর্লভপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

জানা যায়, ভোর রাতে মনিগ্রাম ইউনিয়নের বিনোদপুর বাজারে চারঘাট-বাঘা সড়কে অজ্ঞাতনামা মাইক্রোবাসের সঙ্গে মোটর সাইকেলটির দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল আরোহী শহিদের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং অপর মোটরসাইকেল আরোহী মোঃ জনি (৩০) পিতাঃ জমির উদ্দিন, সাং ঝিকড়া থানাঃ চারঘাট, জেলাঃ রাজশাহীকে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক। তবে দুর্ঘটনার স্থালে নিহত ব্যক্তির পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় কিছু মাদক দ্রব্য ফেন্সিডিলের বোতল দেখতে পায় স্থানীরা।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন , নিহত শহিদের লাশটি উদ্ধার করে রামেক মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন।

ট্যাগস :
আপডেট সময় ০১:১৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪
২১৫ বার পড়া হয়েছে