ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হিসেবে ড. মাহাদী আমিনকে শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ মিরপুরে মধ্যরাতের অভিযানে মদের বার থেকে শতাধিক মাদকসেবী আটক নড়াইলে ব্লেট দিয়ে গলা কেটে সাবেক স্ত্রীকে হত্যা চেষ্টার অভিযোগ দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ লোহাগড়ায় ডিবি কর্তৃক ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ০১ সাংবাদিক কে হত্যা করে নদীতে লাশ ফেলে দেওয়ার হুমকি কোটি টাকা নিয়ে লাপাত্তা আবাসন ব্যবসায়ী হায়দার আলীর সিরাজদিখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফার্মেসী ব্যবসায়ীসহ দুইজনকে হাতুরি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা পাংশায় ‘ফাল্গুনের অগ্নিশিখা’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন রাজবাড়ী জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন আফরোজা পারভীন প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ, সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারের প্রত্যয়

সাবেক রেলপথ মন্ত্রী জিল্লুলের দুই ভবন সহ জমি জব্দের আদেশ

মিজানুর রহমান

সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের দুটি ভবন ও ৫০ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে উত্তরা মডেল টাউন এলাকায় পাঁচ কাঠা জমির ওপর ৬ তলা ভবন ও রাজবাড়ির পাংশাতে ৩০ শতাংশ জমির ওপর তিন তলা ভবন রয়েছে। বুধবার (৯ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ এ তথ্য জানান।

ওই আবেদনে বলা হয়, জিল্লুল হাকিমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করার দায়ে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করেছে। তিনি ঢাকা, রাজবাড়ীসহ বিভিন্ন স্থানে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ বিষয়ে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
তদন্তকালে এ পর্যন্ত প্রাপ্ত তথ্য মোতাবেক তার স্বার্থসংশ্লিষ্ট স্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে।

তদন্তকালে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, আসামি তার এসব সম্পত্তি অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন। এসব সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের সমূহ ক্ষতির কারণ রয়েছে। এজন্য এসব সম্পদ ক্রোক করা একান্ত আবশ্যক।

এর আগে গত ১৯ জানুয়ারি একই আদালত জিল্লুল হাকিম, তার স্ত্রী সাঈদা হাকিম ও ছেলে আশিক মাহমুদের নাম থাকা ২৬ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন। এসব ব্যাংক হিসাবে জমা আছে ১৪ কোটি ২৫ লাখ টাকা। গত বছরের ১৭ অক্টোবর তাদের তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

ট্যাগস :
আপডেট সময় ০৩:৩৮:১১ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
১০৪ বার পড়া হয়েছে