ঢাকা ১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে ময়লা অপসারণে বিশৃঙ্খলা, দখল ও হুমকির অভিযোগে বাড়ছে ভোগান্তি নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব

নদীতে ভাসমান পূজার ডালা ধরতে গিয়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু

মাাসউদ রানা

দিনাজপুরের ফুলবাড়ীতে নদীর পানিতে ভাসমাম মনষা দেবির পূজার ডালা উঠাতে গিয়ে পানিতে ডুবে স্বর্ণদীপ বাবু বন্ধন (৭) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর ১টায় উপজেলার শিবনগর ইউনিয়নের পাঠকপাড়া মৌজার ছোট যমুনা নদীতে এ ঘটনা ঘটে।
মৃত স্বর্ণদীপ বাবু ওরফে বন্ধন পাঠকপাড়া গ্রামের বিপিচিল দাসের ছেলে। সে প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো.মোস্তাফিজার রহমান।
পরিবার ও থানা সুত্রে জানা যায়, স্বর্ণদীপ বাবু বন্ধন প্রথম শ্রেণিতে লেখাপড়া করত। সে সাঁতার জানতো না। দুপুরে স্বর্ণদীপ বাবু বন্ধন তার সমবয়সী চাচাতো ভাই রাশ বাবু ও কর্ণ বাবুসহ পানি আনতে পাঠকপাড়া এলাকার ছোট যমুনা নদীতে যায়।এসময় নদীতে ভাসমান অবস্থায় মনষা দেবীর পুঁজার ডালা দেখতে পেয়ে তা উঠাতে গিয়ে পানিতে ডুবে যায় বন্ধন। তার চাচাত ভাইয়েরা বাড়ীতে ফিরে বিষয়টি পরিবারের লোকজন কে জানালে বাড়ীর লোকজন সহ গ্রামের মানুষ নদীর পানিতে অনেক খোজাখুজি করে দুপুর দেড়টার দিকে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে মৃত্যুবরন করে।

অফিসার ইনচার্জ মো.মোস্তাফিজার রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, শিশুটির মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এ বিষয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :
আপডেট সময় ০৫:৩০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
১৫৮ বার পড়া হয়েছে