ঢাকা ১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয় পাংশায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত কালুখালীতে মাদকবিরোধী অভিযান: ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড লোহাগড়ায় দাফনের ৭ মাস পর কবর থেকে পার্ক ম্যানেজারের লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড় মিরপুরে ভূমি সেবা সহজ করতে তথ্য সংগ্রহ ক্যাম্পের উদ্বোধন ধানমন্ডির বাসা থেকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার সংসদের বিরতিতে জুলাই আহতদের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী- তারেক রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হিসেবে ড. মাহাদী আমিনকে শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ

দিনাজপুরের ফুলবাড়ীতে গোপনে শীতের উপহার নিয়ে বিভিন্ন দ্বারে দ্বারে এক মানবতার ফেরিওয়ালা

মাসউদ রানা

বাংলাদেশের উত্তরের জেলা দিনাজপুর, ঘন কুয়াশা ও হাড় কাঁপানো তীব্র শীতে হিমালয়ঘেষা দিনাজপুর অঞ্চলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে যখন। তখন বিশেষ করে অবহেলিত প্রবীণ ও নিম্ন আয়ের মানুষের জীবন যাপন হয়ে পড়েছে দুর্বিষহ এ সময় সুদূর ঢাকা থেকে ছুটে এসে মানবতার ফেরিওয়ালা হয়ে নিজ উদ্যোগে গোপনে শীতের উপহার পৌঁছে দিচ্ছেন অবহেলিত জনপদে ছিন্নমূল,প্রবীণ মানুষের মাঝে ফুলবাড়ীর কৃতিসন্তান এ কে এম মাহবুব আলম হীরা ও তার স্ত্রী সমাজসেবী উম্মে সালমা বর্ষা।

গত রবিবার রাতে ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী সীমান্তবর্তী এলাকায় এবং সোমবার (৬ জানুয়ারি)খয়ের বাড়ি বালুপাড়া আবাসনে বিশেষ চাহিদা সম্পন্ন ও প্রবীনদের মাঝে এবং  বিরামপুর উপজেলাধীন বিনাইল ইউনিয়নের সীমান্ত এলাকায় ছিন্নমূল ও আদিবাসীসহ ফুলবাড়ী পৌরসভা এলাকায় প্রবীণ ,শীতার্ত নারী পুরুষদের মাঝে শীতের উপহার  ৫ শতাধিক চাঁদর প্রদান করেন তিনি।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাহবুব আলম শীতার্ত ও প্রবীনদের ভালবাসায় সিক্ত হয়ে তার অনুভূতি ব্যক্ত করে বলেন,শীতে যখন সারা দেশ কাঁপছে,তখন আমি আমার এলাকার অবহেলিত , প্রবীনদের মাঝে শীতের উপহার পৌঁছে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

আমি দেখেছি আবাসনের ছোট্ট ঘরে বিশেষ চাহিদা সম্পন্ন ও শয্যাশায়ী অতি প্রবীনদের অসহায়ত্ব এবং কান্না তাদের কাছে গিয়ে গায়ে চাঁদর জড়িয়ে দেয়ার পর তাদের মলিন মুখে যে হাঁসি দেখেছি এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে।

ট্যাগস :
আপডেট সময় ১০:০৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
১৩৭ বার পড়া হয়েছে