ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয় পাংশায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত কালুখালীতে মাদকবিরোধী অভিযান: ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

ভোক্তা অধিকার বিরোধী অপরাধে ৪ প্রতিষ্ঠানে অর্থদণ্ড

মাসউদ রানা

পবিত্র মাহে রমাদ্বান উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে বাজার তদারকি অভিযানে ভোক্তা অধিকার বিরোধী কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য জনসচেতনা ও সেমাই কারখানা সহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বিরামপুর উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনিম আওন এর নির্দেশনায় বিরামপুর পৌর এলাকার সেমাই কারখানা, হোটেল এন্ড রেস্টুরেন্টের রান্নাঘর, খেজুর ও তরমুজের আড়তে তদারকি কালে ৪ ব্যবসা প্রতিষ্ঠানে ২১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন। এ সময় তিনি জানান, ঢাকা মোড়ের নিরিবিলি হোটেল এন্ড রেস্টুরেন্টের রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য হাইড্রোজ, সালটু মিশ্রণ ও নিউজ পেপারে গরম খাবার রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪২ দণ্ডবিধির অপরাধে ৫ হাজার, বিসমিল্লাহ ফল ভান্ডারে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩৮ দণ্ডবিধির অপরাধে ১ হাজার, কৃষ্ণ চাঁদপুর এলাকায় সৌখিন লাচ্চা সেমাই কারখানায় প্যাকেটে প্রদত্ত অসত্য বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের প্রতারিত করায় ৪৪ দন্ডবিধির অপরাধে ১০ হাজার ও মাহমুদপুর এলাকায় মোহাম্মদ লুৎফর রহমানের সেমাই কারখানায় অবৈধ প্রক্রিয়ায় সেমাই তৈরি করায় ৪৩ দণ্ডবিধির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। সে সঙ্গে ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সকলকে সচেতন করা হয়।

বাজার তদারকি অভিযানে সহযোগিতা করেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর জেলা প্রতিনিধি মাসউদ রানা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা প্রতিনিধি এহসানুল করিম। এ সময় সঙ্গে ছিলেন বিরামপুর থানার পুলিশ ফোর্স।

ট্যাগস :
আপডেট সময় ০৫:২২:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
১৩৩ বার পড়া হয়েছে