ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শ্রীনগরে কিশোরী লাপাত্তা থানায় অপহরণের অভিযোগ শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি শহীদ বুদ্ধিজীবী দিবসে শাহ আলী থানা স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধাঞ্জলি শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার বাদশা ভাসানী পৌষ মাসে কৃষি কাজে করণীয়-আবুল কালাম আজাদ হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গবেষণায় ৩ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ রাষ্ট্রীয় সম্পদ পাচারের ষড়যন্ত্র : ফুলবাড়ী কয়লা খনি নিয়ে প্রেস সচিবের তথ্য বিকৃতির প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এর তফসিল ঘোষণা ১২ ফেব্রুয়ারি সারাদেশে ভোট গ্রহণ রাজশাহীতে চাঁদাবাজি–হামলায় ক্ষতবিক্ষত ব্যবসায়ী, তালাবদ্ধ দোকান, ন্যায়বিচারের দাবি রাজধানীর শ্যামলীর শামসুল কবির পারভেজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও আর্থিক অনিয়মের অভিযোগ

কেশবপুরে সাংবাদিক সোহেল পারভেজ কে সন্ত্রাসী কতৃক হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

যশোর (কেশবপুর) প্রতিবেদক

যশোরের কেশবপুরে দৈনিক সকালের সময় কেশবপুর প্রতিনিধি ও সাপ্তাহিক দেশজনতার কথা’র মফঃস্বল সম্পাদক, কেশবপুর উপজেলা খেলাঘর আসরের দপ্তর সম্পাদক সাংবাদিক সোহেল পারভেজ এর উপর সন্ত্রাসী কতৃক হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০২৫) বিকেলে কেশবপুর শহরের গাজীর মোড় চত্বরে সাপ্তাহিক দেশজনতার কথা’র আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তৃতা করেন, কেশবপুর উপজেলা খেলাঘর আসরের সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক সৈয়দ আকমল আলী, যুগ্ন সম্পাদক রবিউল ইসলাম, মানব মন্ডল, সাংবাদিক সোহেল পারভেজ এর পিতা আলহাজ্ব শাহাদাৎ হোসেন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, দৈনিক প্রথম আলো পত্রিকার কেশবপুর প্রতিনিধি দিলিপ মোদক, দৈনিক সত্যপাঠ পত্রিকার প্রতিনিধি আবুবক্কার সিদ্দিক, দৈনিক আজকের সংবাদ পত্রিকার কেশবপুর প্রতিনিধি পরেশ দেবনাথ, সামাজিক সংগঠনের সদস্য নুরুল ইসলাম রিপন সহ বিভন্ন সংবাদ পত্রের প্রতিনিধি বৃন্দ।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক সোহেল পারভেজ এর উপর যে সকল চিহ্নিত সন্ত্রাসীরা মারপিট করে হত্যার চেষ্টা করেছিল তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। বক্তারা আরও বলেন, সকল সাংবাদিক স্বাধীন ভাবে সাংবাদিকতা করতে পারে তার জন্য বর্তমান সরকারের কাছে নিবেদন করেন।
উলেখ্য গত ১৮ এপ্রিল শুক্রবার সন্ধায় এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের হাতে মারপিটের শিকার হয়ে কেশবপুর হাসপাতালে ভর্তি হয়। এখনো চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক সোহেল পারভেজ হাসপাতালে বিছনায় কাতরাচ্ছেন। এলাকায় দখলবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পত্রিকায় প্রকাশ করার অপরাধে ওই সাংবাদিককে বেধড়ক মারপিট করা হয়েছে। গত রোববার (২০ এপ্রিল) এ ঘটনায় সাংবাদিকের বাবা কেশবপুর থানায় ও সেনা ক্যাম্পে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়েও প্রশাসনের  কোন ব্যাবস্থা গ্রহণ করতে দেখা যাইনি।

সন্ত্রাসীরা প্রভাবশালী নেতা মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ এর লোক হওয়ায় একাধিক অনিয়ম, দখলবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে পত্রিকায় খবর প্রকাশ করার অপরাধে শুক্রবার সন্ধ্যায় এলাকার পাথরা বাজার মাশুকের চায়ের দোকান এর সামনে পেয়ে এলাকার ইমরান গাজী, তৈয়েবুর শেখ ওরফে তপু, শাহিন বিশ্বাস, সাদ্দাম বিশ্বাস ও ফারুক সরদার তার উপর চড়াও হয়। তিনি কেনো বিভিন্ন সময়ে খবর লেখেন এবং এলাকার একটি সালিশের বিষয়ে কেনো হস্তক্ষেপ করেছেন। এই কথার জবাব জানতে চেয়ে সন্ত্রাসীরা তার উপর হামলা করে বেধড়ক মারপিট শুরু করে। এসময় লাঠি ও রড হাতুড়ি দিয়ে তার ওপর হামলা করে। মারপিটের এক পর্যায়ে ওই সাংবাদিক রাস্তার উপরে জ্ঞান হারিয়ে পড়ে যান। সেখান থেকে তাকে টেনে হিচড়ে খেলার মাঠের মধ্যে নিয়ে যায় এবং আরও এক দফা মারপিট করে ফেলে রেখে যায়। সাংবাদিক সোহেল পারভেজ কে কয়েকবার মারপিট করে হত্যার চেষ্টা করে এবং অব্যাহত রেখে চলেছে। সাংবাদিকের পরিবার নিরাপত্তাহিনতায় ভূগছে।
সাংবাদিক সোহেল পারভেজ কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের চুয়াডাঙ্গা গ্রামের শাহাদাৎ হোসেন জোয়ার্দারের বড় ছেলে।
এ ঘটনায় সোহেল পারভেজ নিজে বাদী হয়ে পাঁচজনকে অভিযুক্ত করে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্স জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তারিখ ২৪/০৪/২০২৫ইং।

ট্যাগস :
আপডেট সময় ০৫:৫৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১৫০ বার পড়া হয়েছে