ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রথমবারের মতো দুই আসনে বিজয়ী বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ বেলাল উদ্দিন প্রধান নামে এক যাত্রী আটক জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরে ২৫৭টি ভোট কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ উল্লাপাড়ায় এম. আকবর আলী’র শেষ নির্বাচনী জনসভায় জনতার ঢল ঢাকা–১৭ আসনে নির্বাচনী প্রচারণায়  কড়াইল বস্তিতে ধানের শীষের পক্ষে ৯৯ ভাগ ভোটের আশা শাজাহানের সংসদ নির্বাচন: দূরপাল্লার যানবাহন চলাচলের বিষয়ে যা জানা গেল মনিগ্রাম ইউনিয়ন বিএনপির মিছিল ও পথসভায় হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ বহু দিন পর নানি বাড়ী এসে উন্নয়ন করতে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান মিরপুরে তারেক রহমানের আগমন ৮ ই ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে জনসমাবেশে ভোটের আহ্বান ত্যাগ ও সংগ্রামের স্বীকৃতি পেলেন আওলাদ হোসেন মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ

কালিয়ায় সেনাবাহিনীর অভিযানে এক কলেজ ছাত্র’র বাড়ি থেকে স্নাইপার নাইট্রো রাইফেল উদ্ধার

নড়াইল জেলা প্রতিবেদক

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে কলেজছাত্র সোহান মোল্যার (২৬) বাড়ি থেকে একটি স্নাইপার নাইট্রো রাইফেল উদ্ধার করেছে সেনাবাহিনী।

সেনাবাহিনী জানায়, টেলিস্কোপিক সাইট ও সাইলেন্সার যুক্ত ৪.৫ ক্যালিবারের স্নাইপার নাইট্রো রাইফেল অবৈধভাবে ব্যবহার করে স্থানীয় বাসিন্দাদের হুমকির মুখে ফেলছিল সোহান।

রোববার (৮ জুন) রাত সাড়ে ১১টা থেকে সোমবার ভোর পর্যন্ত পুরুলিয়া গ্রামে অভিযান চালায় সেনাবাহিনী।

সোহান মোল্যা পুরুলিয়া গ্রামের আবুল কালাম মোল্যার ছেলে। তিনি খুলনার একটি কলেজের শিক্ষার্থী।
সেনাবাহিনী জানায়, গোয়েন্দা তৎপরতা ও পর্যবেক্ষণের ভিত্তিতে নড়াইল ও কালিয়া সেনা ক্যাম্প যৌথভাবে অভিযান পরিচালনা করে।
অভিযানে সেনা সদস্যরা আবুল কালাম মোল্যার বাড়িটি ঘিরে ফেলে এবং তল্লাশি চালিয়ে তার ছেলে সোহান মোল্যার বিছানার নিচে গোপনে রাখা একটি উন্নতমানের স্নাইপার রাইফেল উদ্ধার করে। অভিযানের খবর পেয়ে আগেই বাড়ি থেকে পালিয়ে যান সোহান ও তার বাবা।

উদ্ধাকৃত উন্নতমানের স্নাইপার নাইট্রো রাইফেলটি কালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় পুলিশ।

বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে এবং গোয়েন্দা সংস্থাগুলো এলাকাটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
এ ধরনের কার্যকর যৌথ অভিযান ভবিষ্যতেও সন্ত্রাস দমন এবং অস্ত্র চক্র নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

ট্যাগস :
আপডেট সময় ০৩:১৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
১২৯ বার পড়া হয়েছে