ঢাকা ১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে ময়লা অপসারণে বিশৃঙ্খলা, দখল ও হুমকির অভিযোগে বাড়ছে ভোগান্তি নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব

কেশবপুরে পুলিশের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে জামায়াত নেতা সাময়িক বহিষ্কার

আব্দুস সালাম মুর্শিদী (কেশবপুর) যশোর

যশোরে  চাচাতো ভাইয়ের বিরুদ্ধে থানায় মামলা রেকর্ড করাকে কেন্দ্র করে কেশবপুর থানায় অনধিকার প্রবেশ করে পুলিশ সদস্যদের সঙ্গে হুমকি ও হট্টগোল সৃষ্টি করার ঘটনায় জামায়াতে ইসলামীর কেশবপুর উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট অজিয়ার রহমানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসাথে সংগঠনটির সকল পদ থেকে তাঁকে অব্যহতি দেওয়া হয়েছে।

বুধবার (৬ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন জামায়াতে ইসলামীর যশোর জেলা শাখার প্রচার সম্পাদক মো. শাহাবুদ্দিন।

এর আগে ওইদিন সকালে যশোর শহর থেকে পুলিশ তাঁকে আটক করে। তবে কয়েক ঘণ্টা পর তিনি আদালত থেকে জামিনে মুক্তি পান।

জানা গেছে, গত রবিবার (৪ আগস্ট) রাতে কেশবপুর থানায় গিয়ে পুলিশের উপর হুমকি ও হট্টগোল করেন জামায়াত নেতা অজিয়ার রহমান। এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) মকলেসুর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে অনধিকার প্রবেশ, সরকারি কাজে বাধা প্রদান ও হুমকির অভিযোগে মামলা দায়ের করেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ট্যাগস :
আপডেট সময় ০৬:৩৬:২৫ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
৮০ বার পড়া হয়েছে