ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পহেলা মে মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের “মানুষটিকে দেখ” চিকিৎসা সেবায় অরবিন্দ শিশু হাসপাতালের ভূমিকা অনন্য : সৈয়দ জাহাঙ্গীর আলম, এমপি জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন’র শেরে বাংলা নগর থানা কমিটি অনুমোদন ও ছাদ কৃষিতে উৎসাহ সৃষ্টির জন্য বীজ বিতরণ ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদাকে ঘিরে আলোচনা-সমালোচনা, অভিযোগ ও প্রত্যাশার মিশ্র প্রতিক্রিয়া নব-যোগদানকৃত জেলা প্রশাসকের সঙ্গে কালুখালী উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা প্রধানমন্ত্রীর দপ্তরে সাশ্রয়ী খাবার: নোয়াবের সঙ্গে মতবিনিময় শেষে ১৫০ টাকার মধ্যেই লাঞ্চ ও নাস্তা মিরপুরে ময়লা অপসারণে বিশৃঙ্খলা, দখল ও হুমকির অভিযোগে বাড়ছে ভোগান্তি নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক

দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার অফিসে হামলা ও সম্পাদককে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মতিঝিলে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার অফিসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৬ আগস্ট) সকাল আনুমানিক ১১টার দিকে ভুমিদস্যু ইমতিয়াজ উদ্দীন হিরনের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী অফিসে ঢুকে স্টাফদের জোরপূর্বক বের করে দেয় এবং অফিসে তালা ঝুলিয়ে দেয়। এ সময় তারা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধরকে প্রকাশ্যে হত্যার হুমকি প্রদান করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোঃ ইমতিয়াজ উদ্দিন হিরন, ফ্যাসিবাদের দোসর নান্নু এবং আরও অন্তত দুইজন অজ্ঞাত ব্যক্তি হামলায় অংশ নেয়। তারা অফিসের পোস্টার ছিঁড়ে ফেলে এবং কর্মীদের হেনস্তা করে।
হামলাকারীদের পরিচয় সম্পর্কে পত্রিকার বিশেষ প্রতিনিধি তৌহিদুল ইসলাম কনক থানায় সাধারণ ডায়েরি করার আবেদন করেছেন। তিনি জানান, ঘটনার সময় মতিঝিল থানার কিছু পুলিশ সদস্যও উপস্থিত ছিলেন, তবে হামলাকারীরা নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালিয়ে যায়।
অভিযোগে উল্লেখিত আসামিরা হলেন মোঃ ইমতিয়াজ উদ্দিন হিরন (৫১), মোঃ ইমদাদুল হক (৫৬), খাঁন তারিকুল ইসলাম (৪৫), মোঃ আমির বক্স মন্ডল (৫৫), মোস্তাক আহমেদ (৬৪), লৌহজং, মুন্সিগঞ্জ। তৌহিদুল ইসলাম কনক বলেন,“এই ঘটনায় আমাদের পত্রিকার সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। সম্পাদক ও প্রকাশক এবং স্টাফদের জীবনের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হয়েছে।”
এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় মতিঝিল থানায় লিখিত অভিযোগ দাখিলের চেষ্টা করা হচ্ছে।

ট্যাগস :
আপডেট সময় ০৪:৩১:১৭ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
১৬৮ বার পড়া হয়েছে