ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
চিকিৎসা সেবায় অরবিন্দ শিশু হাসপাতালের ভূমিকা অনন্য : সৈয়দ জাহাঙ্গীর আলম, এমপি জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন’র শেরে বাংলা নগর থানা কমিটি অনুমোদন ও ছাদ কৃষিতে উৎসাহ সৃষ্টির জন্য বীজ বিতরণ ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদাকে ঘিরে আলোচনা-সমালোচনা, অভিযোগ ও প্রত্যাশার মিশ্র প্রতিক্রিয়া নব-যোগদানকৃত জেলা প্রশাসকের সঙ্গে কালুখালী উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা প্রধানমন্ত্রীর দপ্তরে সাশ্রয়ী খাবার: নোয়াবের সঙ্গে মতবিনিময় শেষে ১৫০ টাকার মধ্যেই লাঞ্চ ও নাস্তা মিরপুরে ময়লা অপসারণে বিশৃঙ্খলা, দখল ও হুমকির অভিযোগে বাড়ছে ভোগান্তি নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

কাশিমপুরে জমি দখলের অভিযোগে মানববন্ধন, মহানগর বিএনপি সভাপতির হস্তক্ষেপে সমস্যার সমাধান

জাহিদ হাসান (কাশিমপুর)গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরের কাশিমপুরের ৪ নং ওয়ার্ডের সারাবো এলাকায় জমি দখল নিয়ে উদ্ভূত একটি বিরোধ অবশেষে শান্তিপূর্ণভাবে সমাধান হয়েছে। স্থানীয় বাসিন্দা আলম মিয়া অভিযোগ করেন, একই এলাকার বিএনপির ৪ নং ওয়ার্ডের নেতা আব্দুর রাজ্জাক রাজু তার আর.এস দাগ নং- ৬৬৩ নম্বরের জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালান।

ঘটনার প্রতিবাদে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করেন। এ বিষয়ে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ঘটনাটি গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের নজরে আসে।

ঘটনার গুরুত্ব উপলব্ধি করে মহানগর বিএনপির সভাপতি উভয় পক্ষকে ডেকে নেন এবং জমির বৈধ কাগজপত্র ও দলিল যাচাই-বাছাই শেষে আরএস দাগ নং ৬৬৩ এর মালিকানা আলম মিয়ার বৈধ দাবি হিসেবে স্বীকৃতি দেন। তাকে তার প্রাপ্য অংশ বুঝিয়ে দেওয়া হয়েছে।

এতে করে আলম মিয়ার পরিবার ও এলাকার সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেন। তারা গাজীপুর মহানগর বিএনপির সভাপতির এমন সঠিক ও সময়োপযোগী ভূমিকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তারা।

এদিকে এলাকাবাসী বলছেন, একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতা হিসেবে শওকত হোসেন সরকার যে নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করেছেন, তা সকলের জন্য প্রশংসনীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

ট্যাগস :
আপডেট সময় ০৬:৪২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
৬৭ বার পড়া হয়েছে