ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে ময়লা অপসারণে বিশৃঙ্খলা, দখল ও হুমকির অভিযোগে বাড়ছে ভোগান্তি নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব

আজ ঐতিহাসিক ৭ নভেম্বর- জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

নিজস্ব প্রতিবেদক

আজ ৭ নভেম্বর, বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন -জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।

১৯৭৫ সালের এই দিনে সৈনিক-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবে দেশের রাজনৈতিক অস্থিরতা ও বিভ্রান্তির অবসান ঘটে, এবং বাংলাদেশের রাষ্ট্রীয় নেতৃত্বে নতুন দিকনির্দেশনা আসে।

বিএনপির প্রতিষ্ঠাতা,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বিপ্লবের নেতৃত্বে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের ভিত্তি পুনঃপ্রতিষ্ঠা করেন।

দলটির নেতাকর্মীরা এই দিনটিকে জাতীয় জীবনে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে পালন করে আসছেন।

সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ শের-এ বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় মির্জা ফখরুল বলেন,“৭ নভেম্বর শুধুমাত্র একটি ঐতিহাসিক তারিখ নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের টার্নিং পয়েন্ট। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছি।”

বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রাজধানীসহ সারাদেশে র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

ট্যাগস :
আপডেট সময় ০৯:২৭:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
৫৫ বার পড়া হয়েছে