ঢাকা ১১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি শহীদ বুদ্ধিজীবী দিবসে শাহ আলী থানা স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধাঞ্জলি শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার বাদশা ভাসানী পৌষ মাসে কৃষি কাজে করণীয়-আবুল কালাম আজাদ হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গবেষণায় ৩ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ রাষ্ট্রীয় সম্পদ পাচারের ষড়যন্ত্র : ফুলবাড়ী কয়লা খনি নিয়ে প্রেস সচিবের তথ্য বিকৃতির প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এর তফসিল ঘোষণা ১২ ফেব্রুয়ারি সারাদেশে ভোট গ্রহণ রাজশাহীতে চাঁদাবাজি–হামলায় ক্ষতবিক্ষত ব্যবসায়ী, তালাবদ্ধ দোকান, ন্যায়বিচারের দাবি রাজধানীর শ্যামলীর শামসুল কবির পারভেজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও আর্থিক অনিয়মের অভিযোগ অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার পদত্যাগের সিদ্ধান্ত তিন মন্ত্রণালয়ে দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনার তৎপরতা

শ্রীনগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জাল জালিয়াতি করে অন্যের জমি দখল নেওয়ার অভিযোগ

মোঃ হুমায়ুন কবির ও রফিকুল ইসলাম মুন্সিগঞ্জ থেকে

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ ফারুক হোসেনের বিরুদ্ধে অসহায়ের জমি প্রতারনামূলক দলিলের মাধ্যমে দখলে নিয়ে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।জানা যায়,শ্রীধরপুর নিবাসী মৃত আলাউদ্দিন খান পিতা,মৃত লালু খান এবং তার শ্যালক শুক্কুর আলী ২০০৭ সালে শেখরনগর ফৈনপুর নিবাসী মোঃ রাজ্জাক হতে ১৪.৭৫ অংশ করে দুই দলিলে ২৯ শতক জমির মালিক হয়ে নামজারীর মাধ্যমে জমি ভোগ দখল করে আসছিলেন।আলাউদ্দিন এর মৃত্যুর পর তার দুই ছেলে মোঃ আল আমিন (২৭) এবং রিফাত (২৫) এক কণ্যা হাবিবা আক্তার(১৪) এবং তার স্ত্রী ওয়ারিশ সূত্রে জমির মালিকানা লাভ করেন।স্বৈরাচার আওয়ামী লীগের বাড়ৈখালী ইউপি চেয়ারম্যান হাজী মোহাম্মদ ফারুক হোসেনের সীমানার সাথে তাদের জমি হওয়ায় লুলুপ দৃষ্টি পরে জমির ওপর।পারিবারিকভাবে বিধস্ত আলাউদ্দিনের পুত্র আল আমিন কে চেয়ারম্যান হিসেবে বিভিন্ন সমস্যা সমাধানের কথা বলে তার ওয়ারিশ সম্পত্তি বিক্রি করার প্ররোচনা দিয়ে ১৪,৭৫ শতক জমি হতে তার অংশের ৬.৪৫ শতক জমি তার আপন ভাই দিপু আহমেদের সাথে ৫ লক্ষ টাকা বায়না চুক্তি করতে বাধ্য করেন।অন্য দিকে মৃত আলাউদ্দিন এর শ্যালক হাজেরা বেগমের ভাই মোঃ শুক্কুর আলী কে গোপনে ভূল বুঝিয়ে ১৪.৭৫ শতক জমি লিখে নেন যার দলিল নং৮৬৫২ তারিখ ২২/৮/২২। দলিলে জমির মূল্য ৩২ লাখ উল্লেখ করা হলেও বিক্রেতা পান মাত্র ১১ লাখ টাকা অন্য দিকে আল আমিনের সাথে জমি মূল্য বায়নানামায় ৫ লাখ উল্লেখ করে দলিল শেষে তাকে ৪ লক্ষ টাকা দেওয়া হলেও দলিলে উল্লেখ করা হয় ১৭ লক্ষ টাকা।ফারুকের সাথে বায়না চুক্তি হলেও আল আমিন এর জমি রেজিষ্ট্রেশন হয় দিপু আহমেদের নামে।যার দলিল নং -৮৬৫৩। এ সকল অপকর্মে টাকার বিনিময়ে সার্বিক সহযোগিতা করেন তৎকাল দুর্নীতিবাজ সাব -রেজিস্ট্রার রেহানা বেগম।এ সবই ঘটে আলাউদ্দিন এর ওয়ারিশ হাজেরা গং দের অগোচরে।দলিল সম্পাদন করে জমি দখলে নিতে গেলে বিষয় টি জানতে পেরে আইনগত পদক্ষেপ গ্রহন করতে চাইলে শুরু হয় হুমকি- ধামকি।এতে কাজ না হওয়ায় রাতের আঁধারে হাজেরার বসত বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় এ ঘটনায় শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করেও স্বৈরাচার চেয়ারম্যান এর ক্ষমতার নিকট থমকে যায় তাদের অধিকার।আগুন লাগানোর ঘটনা হতে বাঁচতে এক পর্যায়ে জমি ফিরত দেওয়ার প্রতিশ্রুতি দেন ফারুক।হাজেরা বেগম জমি ফিরে পেতে ব্যাংক হতে ঝৃণ গ্রহন করলেও জমি ফিরত দিতে তাল বাহানা করতে থাকেন।

সরজমিন অনুসন্ধানে জানা যায়, চেয়ারম্যান হাজী মোহাম্মদ ফারুক হোসেন স্হানীয় সন্ত্রাসীদের বাড়িতে আগুন লাগিয়ে তাকে এলাকা ছাড়া করার ঘোষণা দেন।সর্বশেষ নাশকতা মামলায় উক্ত চেয়ারম্যান পলাতক থাকলেও স্হানীয় অনান্য দের মাধ্যমে বড় ধরনের ক্ষতি করার পায়তারা করছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

এ ব্যপারে হাজেরা বেগম বলেন,আমাকে কিছু না জানিয়ে আমার সন্তান এবং ভাই হতে জমি নিয়ে নেয়,দখল নিতে আসলে আমি মামলা করে জমি ফিরত পাওয়ার কথা বলি এতে ক্ষিপ্ত হয়ে আমি ও আমার পরিবার কে পুড়িয়ে মরার জন্য রাতের আঁধারে বাড়িতে আগুন লাগিয়ে দেয়।আমার ছেলে হতে জমি নিল অথচ আমরা কিছু জানলাম না।জমি ফিরে পেতে ইতোমধ্যে আদালতে মামলা ফাইল করেছেন আমার আইনজীবী।তারা যে অত্যাচার আমার পরিবারের ওপর করেছে তার তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি।

বাড়ৈখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ ফারুক হোসেন পলাতক এবং তার ছোট ভাই দিপু আহমেদ নাশকতা মামলায় কারাগারে থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ট্যাগস :
আপডেট সময় ১০:২০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
৩১ বার পড়া হয়েছে