ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রথমবারের মতো দুই আসনে বিজয়ী বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ বেলাল উদ্দিন প্রধান নামে এক যাত্রী আটক জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরে ২৫৭টি ভোট কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ উল্লাপাড়ায় এম. আকবর আলী’র শেষ নির্বাচনী জনসভায় জনতার ঢল ঢাকা–১৭ আসনে নির্বাচনী প্রচারণায়  কড়াইল বস্তিতে ধানের শীষের পক্ষে ৯৯ ভাগ ভোটের আশা শাজাহানের সংসদ নির্বাচন: দূরপাল্লার যানবাহন চলাচলের বিষয়ে যা জানা গেল মনিগ্রাম ইউনিয়ন বিএনপির মিছিল ও পথসভায় হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ বহু দিন পর নানি বাড়ী এসে উন্নয়ন করতে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান মিরপুরে তারেক রহমানের আগমন ৮ ই ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে জনসমাবেশে ভোটের আহ্বান ত্যাগ ও সংগ্রামের স্বীকৃতি পেলেন আওলাদ হোসেন মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন: স্বতন্ত্র প্রার্থী এস এ সিদ্দিক সাজুর প্রথম গণসংযোগ অনুষ্ঠিত

মনির হোসেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৪ আসনের স্বতন্ত্র প্রার্থী (ফুটবল মার্কা) এস এ সিদ্দিক সাজু তাঁর প্রথম গণসংযোগ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছেন।

উক্ত গণসংযোগটি হযরত শাহআলী বোগদাদি (রহ.) মাজার প্রাঙ্গন থেকে শুরু হয়ে মিরপুর ১ নম্বর এলাকা অতিক্রম করে সনি সিনেমা হল, ঈদগা মাঠ, হয়ে মিরপুর স্টেডিয়ামের সামনে গিয়ে শেষ হয়। কর্মসূচির পুরো সময়জুড়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ লক্ষ্য করা যায়।
গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত নির্বাচনী বক্তব্যে এস এ সিদ্দিক সাজু বলেন, তিনি জনগণের ভোট ও দোয়ায় নির্বাচিত হয়ে ঢাকা-১৪ আসনকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য এলাকায় রূপান্তরিত করতে চান।এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নাগরিক সেবার উন্নয়নকে তিনি তাঁর অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দল-মতের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণে কাজ করাই তাঁর মূল লক্ষ্য। এ সময় তিনি এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপডেট সময় ১১:১১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
১৪ বার পড়া হয়েছে