ঢাকা ১০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে ময়লা অপসারণে বিশৃঙ্খলা, দখল ও হুমকির অভিযোগে বাড়ছে ভোগান্তি নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব

দেশ টিভি’র সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আদালতে মামলা, প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক:

সংবাদ প্রকাশের জেরে রাজশাহীতে কর্মরত দেশ টিভির বিশেষ প্রতিনিধি ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সাবেক সভাপতি কাজী শাহেদের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনের দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন রাজশাহীতে কর্মরত সাংবাদিকবৃন্দ ও সম্মিলিত নাগরিক সমাজ।রোববার (১২ মে) বেলা ১১টায় রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে আয়োজিত এক মানববন্ধনকালে অনুষ্ঠিত পথসভায় বক্তারা এই দাবি জানান

আরইউজের সাবেক সাধারণ সম্পাদক শিবলী নোমানের সঞ্চালনায় আধাঘণ্টার কর্মসূচিতে বক্তৃতা করেন বিএফইউজের সাবেক সদস্য আনিসুজ্জামান, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান এবং মানবাধিকার ও উন্নয়কর্মী আরিফ কামাল ইথার।

বক্তারা বলেন, দেশজুড়েই সাইবার অপরাধ আইনের অপব্যবহারের শিকার হচ্ছেন গণমাধ্যমকর্মীরা। সে কারণে এই আইনের বিতর্কিত ধারাগুলো বাতিল করা জরুরি। এছাড়াও গণমাধ্যমে সংবাদ প্রকাশ বা প্রচারের কারণে সাইবার অপরাধ আইনে মামলা দায়ের করা যাবে না এমন বিধান রাখার দাবি তোলেন।
বক্তারা আরও বলেন, সংবাদ প্রকাশের কারণে প্রতিবাদ দেয়া যায়। প্রেস কাউন্সিলের দ্বারস্থ হবার সুযোগ আছে। এমনকি অনেক সময় আদালত মানহানির মামলাও গ্রহণ করে থাকেন। কিন্তু এসব না করে সংবাদ প্রকাশের কারণে সাইবার অপরাধ ট্রাইব্যুনালে মামলা করার উদ্দেশ্য নিশ্চিতভাবেই সাংবাদিককে হয়রানি করা। এই প্রক্রিয়া চলতে পারে না। রাজশাহীবাসী এখনও মেরুদণ্ডহীন হয়ে যায়নি। শিগগির দাবি মানা না হলে প্রয়োজনে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে তারা সতর্ক করে দেন।

ট্যাগস :
আপডেট সময় ১০:৪৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
২৩৭ বার পড়া হয়েছে