ঢাকা ১১:০৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি শহীদ বুদ্ধিজীবী দিবসে শাহ আলী থানা স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধাঞ্জলি শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার বাদশা ভাসানী পৌষ মাসে কৃষি কাজে করণীয়-আবুল কালাম আজাদ হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গবেষণায় ৩ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ রাষ্ট্রীয় সম্পদ পাচারের ষড়যন্ত্র : ফুলবাড়ী কয়লা খনি নিয়ে প্রেস সচিবের তথ্য বিকৃতির প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এর তফসিল ঘোষণা ১২ ফেব্রুয়ারি সারাদেশে ভোট গ্রহণ রাজশাহীতে চাঁদাবাজি–হামলায় ক্ষতবিক্ষত ব্যবসায়ী, তালাবদ্ধ দোকান, ন্যায়বিচারের দাবি রাজধানীর শ্যামলীর শামসুল কবির পারভেজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও আর্থিক অনিয়মের অভিযোগ অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার পদত্যাগের সিদ্ধান্ত তিন মন্ত্রণালয়ে দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনার তৎপরতা

নড়াইলে অনলাইন প্রতারণায় গ্রেফতার ৪

মো:শরিফুল মোল্লা

নড়াইলে অনলাইন প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে বিলাসবহুল জীবনযাপন করা একটি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (৭ জুলাই) কালিয়া উপজেলার রঘুনাথপুর ও যাদবপুর এলাকায় ৮ ঘণ্টার অভিযানে তাদের আটক করা হয়। এ সময় ছয়টি মোবাইল ও একাধিক সিম কার্ড জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন—মুসাব্বির মুন্সি ছিপাতুল্য (২৮), নাজমুল হুসাইন (৩১), বাপ্পি হাসান ওভি (২৭) এবং রনি মীনা (৪১)। এদের মধ্যে নাজমুল ও বাপ্পি দুই ভাই।
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম জানান, চক্রটি ফেসবুকে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলত। দেশের বিভিন্ন এলাকা থেকে এজেন্টদের মাধ্যমে অন্যের নামে সিম কিনে তা প্রতারণায় ব্যবহার করত।
ভুক্তভোগী মাদারীপুরের নয়ন টিকাদার জানান, একটি মোবাইল ফোনের বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে ২১ হাজার টাকা দেন, কিন্তু ফোন পাননি। আহাদ নামে আরেকজন জানান, মোটরসাইকেল কেনার জন্য ১ লাখ ৯৫ হাজার টাকা দিলেও প্রতারিত হন।
ডিবি জানায়, চক্রটি নিয়মিত ঠিকানা ও যোগাযোগ মাধ্যম পাল্টালেও প্রযুক্তির সহায়তায় তাদের শনাক্ত করা হয়। পুলিশ অনলাইন লেনদেনে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

ট্যাগস :
আপডেট সময় ০৪:৪৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
৮১ বার পড়া হয়েছে